IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> খেলা >> টপ নিউজ >> টেস্ট ক্রিকেটকে ডি ককের বিদায়

টেস্ট ক্রিকেটকে ডি ককের বিদায়

ধূমকেতু নিউজ ডেস্ক : ঘরের মাঠে ভারতের বিপক্ষে ব্যবধানে হেরে বছরটা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বছরের শেষটা এর চেয়ে খারাপ কি হতে পারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের জন্য। ২০২১ সালের শুরুটা করেছিলেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক হয়ে। আর তিনি বছরটি শেষ করলেন সেই টেস্ট ফরম্যাট থেকে বিদায় নিয়ে।

আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দলের তারকা উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। পিতৃত্বকালীন ছুটির কারণে ভারতের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় ও টেস্ট এমনিই খেলা হতো না ডি ককের। আর তিনি এখন জানালেন, দীর্ঘ পরিসরের ক্রিকেট থেকে পুরোপুরিই বিদায় নিতে চান। তবে দক্ষিণ আফ্রিকার হয়েছে সাদা বলের ক্রিকেটে খেলবেন এ বাঁহাতি ব্যাটার।

এক বিবৃতিতে অবসরের ঘোষণা দিয়ে ডি কক বলেন, এটি খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। আমি অনেক সময় নিয়ে চিন্তা করেছি আমার জীবনে এখন কিসের প্রাধান্য কেমন হওয়া উচিত। আমি ও আমার স্ত্রী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আমার পরিচারই আমার কাছে সবকিছু। তাদের সঙ্গে থাকার যথেষ্ট সময় হাতে রাখতে চাই।

‘আমি টেস্ট ক্রিকেটকে ভালোবাসি এবং যেকোনো উপায়ে দেশের প্রতিনিধিত্ব করতে গর্ববোধ করি। আমি উত্থান-পতন উপভোগ করেছি। সাফল্য উদযাপন করেছি, হতাশায় নিমজ্জিত হয়েছি। তবে আমি এখন আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জিনিস খুঁজে পেয়েছি।’

‘আপনার জীবনে আপনি প্রায় সবকিছুই কিনতে পারবেন, শুধু সময় ছাড়া। আর এখন আমার সেই সময়টা সেসব মানুষকেই দেওয়া উচিত, যারা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার টেস্ট ক্যারিয়ারে শুরু থেকে সমর্থন দেওয়া সবাইকে ধন্যবাদ জানাই।’

‘প্রোটিয়া ক্রিকেটার হিসেবে এখানেই আমার ক্যারিয়ারের সমাপ্তি নয়। সাদা বলের ক্রিকেটে নিজের সর্বোচ্চটা দিয়েই খেলবো এবং ভবিষ্যতেও দেশের প্রতিনিধিত্ব করবো। ভারতের বিপক্ষে বাকি দুই ম্যাচে দলের জন্য শুভকামনা। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দেখা হবে।’

টেস্ট ক্রিকেটে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের পর ৫৪ ম্যাচে ছয় সেঞ্চুরির সাহায্যে ৩৮.৮২ গড়ে ৩৩০০ রান করেছেন ডি কক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31