IMG-LOGO

শনিবার, ১৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সালমান শাহকে নিয়ে কেন এমন অনুরোধ করলেন চিত্রনায়িকা শাবনূরমান্দায় বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ কমিটির পরিচিতি সভাআইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনএক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানাবেন ট্রাম্পঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪সিরাজগঞ্জ সদর দলিল লেখক সমিতির উদ্যোগে ০৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশকুষ্টিয়ায় রাস্তার অনিয়মের সংবাদ সংগ্রহকালে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলারাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির উদ্বোধনঅসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া,পড়ে ছিলেন রাস্তায়…রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রী মিনুরমাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যেবিএনপি আট দফা না মানলে আন্দোলন এক দফায় পরিণত হবে: ডা. শফিকুর রহমান‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন’ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও সনদ বিতরণরাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর
Home >> চাকরি >> লিড নিউজ >> ৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

ধূমকেতু নিউজ ডেস্ক : সরকারি চাকরিতে নিয়োগে একই দিনে দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ক‌রে‌ছে সরকা‌রি কর্ম ক‌মিশন (পিএসসি)। ‌সোমবার রাতে ক‌মিশ‌নের ও‌য়েবসাই‌টে ৪২তম (বি‌শেষ) এবং ৪৩তম বিসিএসের একস‌ঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

৪২তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের আওতায় সহকারী সার্জন পদে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। আবেদনপত্র জমাদানের শেষ সময় ২৭ ডিসেম্বর ২০২০ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন পদসৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, কর্মকর্তার অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন :

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার পদের জন্য কোন প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না। কোনো প্রার্থী বিদেশ হতে অর্জিত কোন ডিগ্রিকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের পদের জন্য প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবি করলে তাকে সে মর্মে বিএমডিসি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার বোর্ডে সাথে জমা দিতে হবে। ইকুইভ্যালেন্স সনদের জন্য বিদেশ হতে অর্জিত মেডিকেল ডিগ্রিধারীদের বিএমডিসির সাথে যোগাযোগ করতে পরামর্শ দেয়া হচ্ছে। ইকুইভ্যালেন্স সনদের মূলকপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।

যদি কোন প্রার্থী এমবিবিএস/সমমানের পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন এবং তার ওই পরীক্ষার ফলাফল ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এর আবেদনপত্র দাখিলের (অনলাইন রেজিস্ট্রেশনের) শেষ তারিখ পর্যন্ত প্রকাশিত না হয় তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন, তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার এমবিবিএস/সমমানের সব লিখিত পরীক্ষা ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এর আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ২৭ ডিসেম্বর তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন :

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ ক্যাডারসমূহের মধ্যে প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার পদে ৩০০, পররাষ্ট্র বিষয়ক সহকারী সচিব পদে ২৫, পুলিশের সহকারী পুলিশ সুপার পদে ১১৭, নিরীক্ষা ও হিসাবের সহকারী মহা হিসাবরক্ষক পদে ৩৫ জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ৫ জনসহ ৫৫০জন নিয়োগ দেয়া হবে।

অনলাইনে ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র পূরণ ও ফি জমাদান ৩০ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হবে। আবেদনপত্র জমাদানের শেষ সময় ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031