ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর দলিল লেখক সমিতির উদ্যোগে ৭ দফা দাবি বাস্তবায়নের আহবান
সিরাজগঞ্জ জেলা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে দশটায় পৌর শহরের বাজার স্টেশন সংলগ্ন পৌরপাতা মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ ও আলোচনা সভায় সিরাজগঞ্জ সদর দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আব্দুল মমিন তারা এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি আব্দুল মমিন তারা বলেন, দলিল রেজিস্ট্রেশন ব্যবস্থার আধুনিকায়নে তাদের কোনো আপত্তি নেই। তবে আধুনিকায়নের প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে এ পেশার সঙ্গে যুক্ত দলিল লেখকদের কর্মসংস্থান ও পেশাগত অধিকার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।
তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে কলম বন্ধ রেখে কর্মবিরতিতে যাওয়ারও হুঁশিয়ারি দিচ্ছি। তিনি আরো বলেন,
দলিল লেখকরা দীর্ঘদিন ধরে অভিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে মানুষের জমি-জমা সংক্রান্ত দলিল লেখার কাজ করে আসছেন। রেজিস্ট্রেশন ব্যবস্থার আধুনিকায়ন হলে দলিল লেখকদের পেশাগত নিরাপত্তা, সম্মান ও কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। সরকারের কাছে আমাদের দাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করে দ্রুত সমাধানের আহ্বান জানাই।’সিরাজগঞ্জ সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান (হাবিব) বলেন,
দলিল লেখকেরা ভূমি নিবন্ধন ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাই নিবন্ধন ব্যবস্থার আধুনিকায়নের সঙ্গে দলিল লেখকদের সম্পৃক্ত রেখেই যাবতীয় সংস্কার কার্যক্রম পরিচালনা করতে হবে। আজকের এই সমাবেশে উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে – আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী নির্ধারণ, লাইসেন্সবিহীন ব্যক্তিদের দলিলের মুসাবিদা ও দাখিল বন্ধে প্রজ্ঞাপন জারি, সমিতির সুপারিশ ছাড়া নতুন লাইসেন্স প্রদান বন্ধ, সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের জন্য বসার ও নামাজের শেড নির্মাণ, দলিলের ভুলের কারণে হয়রানিমূলক মামলা বন্ধ করা এবং দলিল লেখকদের কাউন্সিল গঠন ও লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ করা। অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান (হাবিব) এর সন্চালনায়। এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর দলিল লেখক সমিতি কার্যকরী সদস্য মোঃ আলী হাসান, দলিল লেখক সমিতি শাহজাদপুর উপজেলা সভাপতি মো ইউসুফ আলী , সাধারণ সম্পাদক , মোঃ জাহাঙ্গীর আলম, দলিল লেখক সমিতি উল্লাপাড়া
,সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী,সহ জেলা উপজেলার দলিল লেখকগণ উপস্থিত ছিলেন। ৭ দফা দাবি সমূহ*
ক। দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যূত করা যাবে না। খ। সাবেক আইনমন্ত্রী মহোদয়ের প্রতিশ্রুতি দলিল প্রতি সম্মানী ভাতা নূন্যতম ৫০০০/- টাকা বাস্তবায়ন করতে হবে। গ। লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেহ দলিল লেখতে বা মুসাবিদা করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।ঘ। থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বাসার ও নামজ্ঞের স্থান নির্মাণ করে দিতে হবে।ঙ। যেহেতু পক্ষগণের সরকরাহকৃত কাগজ পত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল লেখ/মুসাবিদা কারক হিসেবে দলিল লেখকদের আসামী করা যাবে না। চ। দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশে ব্যতিত দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।ছ। দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।উপরোক্ত ৭ দফা দাবি বাস্তবায়নের আহবান জানানো হয়।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর কাছে দাবি রেখে বলেন, আমাদের সন্তানদের মুখের দিক চেয়ে আমাদের দাবি মেনে নিন। এছাড়া আরো বলেন, মেনে না নিলে পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


