IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> যুদ্ধ পরিস্থিতিতে বাংলার সমৃদ্ধি ইউক্রেনে কেন?

যুদ্ধ পরিস্থিতিতে বাংলার সমৃদ্ধি ইউক্রেনে কেন?

ধূমকেতু নিউজ ডেস্ক : যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইউক্রেনের অলভিয়া বন্দরে এমভি বাংলার সমৃদ্ধি কেন প্রবেশ করেছে, সে ব্যাপারে প্রশ্ন তুলেছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)।

সংগঠনের সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন বলেন, অলভিয়া বন্দর এলাকাটিকে ১৫ ফেব্রুয়ারি যুদ্ধকবলিত অঞ্চল হিসেবে ঘোষণা করে জয়েন্ট ওয়ার কমিটি। সেখানে কেন জাহাজটি জেনে-বুঝে ২২ ফেব্রুয়ারি ওই অঞ্চলে প্রবেশ করল? এটা সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ।

শুক্রবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনটি দাবি করছে, বাংলার সমৃদ্ধি জাহাজটির ইউক্রেনে যাওয়া এড়ানো যেত। এখানে বিএসসির গাফিলতি ছিল বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঁচটি প্রশ্ন তুলে ধরেন বিএমএমওএ এর সাধারণ সম্পাদক। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে আরও চারটি দাবি করা হয়।

বিএমএমওএ এর সাধারণ সম্পাদক বলেন, ‘বাল্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মেরিটাইম কাউন্সিল (বিআইএমসিও) ওয়ার রিস্ক ক্লজ ফর টাই চার্টারিং (কনওয়ারটাইম ২০১৩) এর বি ধারায় বলা আছে- কোনো জাহাজ কোম্পানি তার জাহাজের নিরাপত্তার জন্য যুদ্ধ কবলিত এবং জলদস্যুপ্রবণ এলাকায় জাহাজ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে পারে।

তাহলে কোন পরিস্থিতিতে কোন শর্তের কারণে বিএসসি জাহাজ পাঠাল, সেই প্রশ্ন তোলেন তিনি।

উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে সাখাওয়াত হোসাইন বলেন, একটি উচ্চ পর্যায়ের তদন্ত হলে কীভাবে বিএসসি জাহাজ অপারেট করেছে, কী কারণে সেখানে পাঠিয়েছে তা জানা যাবে। ভবিষ্যতে আর এমন ঘটনা ঘটবে না।

বিএমএমওএ’র দাবিগুলো হলো-

#. হাদিসুর রহমানকে ‘রাষ্ট্রীয় বীর’ ঘোষণা করা, তার মরদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করা

#. ২৮ নাবিককে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনা

#. উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন

#. হামলার শিকার জাহাজ ধ্বংস থেকে রক্ষা করায় নাবিকদের রাষ্ট্রীয় সম্মাননা ও পুরষ্কার দেয়া

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলার সমৃদ্ধি জাহাজের চিফ ইঞ্জিনিয়ার মো. ওমর ফারুক তুহিনের মা মোছাম্মৎ খায়রুন নেছা, মামা ক্যাপ্টেন এ এফ এম জহির উদ্দিন এবং ছোট ভাই ওমর শরীফ তুষারও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31