IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> টপ নিউজ >> বিশেষ অভিযানে নামছে ডিএমপি পুলিশ

বিশেষ অভিযানে নামছে ডিএমপি পুলিশ

ধূমকেতু নিউজ ডেস্ক : ছিনতাইকারী ও অজ্ঞানপার্টির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আসন্ন পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।

ডিএমপি মিডিয়া সেন্টারে সম্মেলনে ডিবির এই কর্মকর্তা বলেন, ‘রোজা ও ঈদকে সামনে রেখে ছিনতাইকারী, অজ্ঞানপার্টির সদস্যরা সক্রিয় হয়। ডিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন। তাদের গ্রেপ্তারে আমরা বিশেষ প্রোগ্রাম (অভিযান) শুরু করতে যাচ্ছি।’

সন্দেহভাজন ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক চিকিৎসক মৃত্যুর ঘটনার পরই এমন সিদ্ধান্ত এলো। গত কয়েক মাস ধরেই রাজধানীতে বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইয়ের সময় হত্যা, ছুরিকাঘাতসহ নিজেদের মধ্যে বিভেদে খুনোখুনির ঘটনাও ঘটছে।

উল্লেখ্য, গত ২৭ মার্চ ভোরে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় আলোচিত দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুলকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তার কাছে যে টাকা ছিল, সেগুলো নিতে না পারলেও ছিনতাইয়ের উদ্দেশেই এ ছুরিকাঘাত করা হয়েছে বলে ধারণা পুলিশের।

বুলবুলকে ছুরিকাঘাতের পরই ঘটনাস্থলে অটোরিকশা ও বাস চলে আসায় ছিনতাইকারীরা পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।

এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশের মিরপুর শাখা।

তাদের গ্রেপ্তারের পর গোয়েন্দা শাখা জানায়, ছিনতাইয়ের লক্ষ্যে ওইদিন পাঁচজন জড়ো হয়েছিল। প্রথমে বুলবুলের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। পরে টাকা নিতে চাইলে বাধা দেন বুলবুল। ওই সময় তার ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। অতিরিক্ত রক্তক্ষরণে বুলবুলের মৃত্যু হয়েছে বলে ধারণা গোয়েন্দা পুলিশের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31