IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> জাতীয় >> টপ নিউজ >> গাজীপুরে ১৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে ১৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে ১৬০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে। এ যাবৎ র‌্যাব-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১০ মে ২০২২ ইং তারিখ র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লা জেলা হইতে বিশেষ কৌশলে ০১টি পিকআপযোগে গাঁজার বড় একটি চালান গাজীপুরের দিকে আসছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ১০ মে ২০২২ তারিখ আনুমানিক ১২৪৫ ঘটিকায় জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন চেরাগআলী সাকিনস্থ টঙ্গী পৌরসভার উল্টোপাশে রসময় সুইটস এন্ড কনফেকশনারী এর সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রুবেল মিয়া (২৩), পিতা-মৃত মনু মিয়া, মাতা-ফাতেমা বেগম, সাং-বড়শালঘর, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা’কে গ্রেপ্তার করে।

এসময় ধৃত আসামীর নিকট হতে ১৬০ কেজি গাঁজা, মাদক পরিবহণে ব্যবহৃত ০১ টি পিকআপ, ০১টি মোবাইল ফোন এবং নগদ ২০০০/- টাকা উদ্ধার করা হয়।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। কুমিল্লা জেলা হতে বিশেষ কৌশলে পিকআপযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বর্ণিত গাঁজা সংগ্রহ করে গাজীপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31