IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’
Home >> জাতীয় >> লিড নিউজ >> শিক্ষক হত্যার আসামি জিতু ৫ দিনের রিমান্ডে

শিক্ষক হত্যার আসামি জিতু ৫ দিনের রিমান্ডে

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকার আশুলিয়ায় আলোচিত কলেজশিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার আসামি আশারাফুল ইসলাম জিতুকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এ সময় মামলা সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক এমদাদুল হক। শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার সন্ধ্যায় শ্রীপুরের নগরহাওলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে জিতুর বাবা উজ্বল হোসেনকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। বুধবার ঢাকা মুখ্য বিচারিক হাকিম আদালত- ৩ এর বিচারক শেখ মুজাহিদুল ইসলাম তাকে রিমান্ডে পাঠান।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

কুষ্টিয়ার কুমারখালী থেকে বুধবার ভোরে উজ্বলকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকা মুখ্য বিচারিক আদালতে তোলা হয়। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।

কুষ্টিয়ার কুমারখালী থেকে বুধবার ভোরে উজ্জ্বলকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

উজ্জ্বলকে গ্রেপ্তারের পর উপপরিদর্শক এমদাদুল বলেন, উৎফল কুমার সরকার মারা যাওয়ার দিন গত রোববার তার বড়ভাই অসীম কুমার সরকার অভিযুক্ত শিক্ষার্থী আফরাফুল ইসলাম জিতুকে প্রধান করে হত্যা মামলা করেন। এজহারে অজ্ঞাতনামা অনেককেই আসামি হিসেবে উল্লেখ করেছেন। ওই মামলায় প্রধান আসামির বাবা উজ্জ্বল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে শিক্ষক উৎপল কুমার সরকার হত্যাকাণ্ডের বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে আশুলিয়ার সব স্কুলের শিক্ষকরা। বুধবার জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে টঙ্গী ইপিজেড সড়কে তারা এ কর্মসূচি পালন করেন।

এ সময় তারা বলেন, প্রতিটা স্কুলের শিক্ষকরা এখন কিশোর গ্যাং আতংকে রয়েছে। প্রশাসনের প্রতি শিক্ষকদের অনুরোধ যাতে কিশোর গ্যাং থেকে শিক্ষাপ্রতিষ্ঠান মুক্ত রাখে। নয়তো উৎপলের মতো অনেক ঘটনা ঘটতে পারে। এ সময় তারা হত্যায় জড়িত মূল হোতাসহ অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এর আগে গত শনিবার দুপুরে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে মারধরের শিকার হন উৎপল কুমার সরকার। সভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

নিহত উৎফল কুমার সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি কলেজের শৃঙ্খলা কমিটির সভাপতিও ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এলংজানি গ্রামে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31