IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শন
Home >> জাতীয় >> লিড নিউজ >> ২৪ কোটি টাকা দিয়ে আইনজীবী ও শ্রমিক নেতাদের হাত করলেন ডঃ ইউনূস

২৪ কোটি টাকা দিয়ে আইনজীবী ও শ্রমিক নেতাদের হাত করলেন ডঃ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস। ছবি- ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : শ্রমিকদের মামলা প্রত্যাহারে রাজি করাতে দুই আইনজীবী ও তিন শ্রমিক ইউনিয়ন নেতাকে ২৪ কোটি টাকা দিয়েছে ডঃ মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন ‘গ্রামীণ টেলিকম’। গত ২৫ মে বিচারপতি খুরশীদ আলমের আদালতে গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে দায়ের করা কোম্পানী অবসায়ন মামলাটি (মামলা নং ২৭১/ ২০২১) প্রত্যাহারের আবেদন করে শ্রমিক ইউনিয়নের আইনজীবী মো. ইউসুফ আলী এবং গ্রামীণ টেলিকমের আইনজীবী এডভোকেট মোস্তাফিজুর রহমান।

আদালতে জানানো হয় গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠানটির সর্বমোট ১৭৬ জন কর্মচারীকে বকেয়া লভ্যাংশ হিসেবে ৪৩৭ কোটি টাকা প্রদান করবে এবং বিনিময়ে শ্রমিকরা ডঃ ইউনূসের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে নিবে। উক্ত সমুদয় অর্থ শ্রমিক কর্মচারীদের প্রাপ্য হলে সেটেলমেন্ট একাউন্টটির তথ্য বিশ্লেষণ করে দেখা যায় উক্ত একাউন্ট হতে তিনটি চেকের মাধ্যমে ২৬ কোটি ২২ লক্ষ টাকা গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের একাউন্টে প্রদান করা হয়েছে। পরবর্তীতে সেই একাউন্ট হতে ১৫ কোটি টাকা দেয়া হয় দুই আইনজীবী মোঃ ইউসুফ আলী ও জাফরুল হাসান চৌধুরী এবং তিন কোটি টাকা করে দেয়া তিন শ্রমিক নেতা মোঃ কামরুজামান, ফিরোজ মাহমুদ হাসান ও মাইনুল ইসলামকে।

অবশ্য আদালত ও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের প্রভাবিত করে বিবাদমান মামলাসমূহের রায় নিজেদের পক্ষে আনার জন্য ২০২১ সালেও প্রায় ১৪ কোটি টাকা দিয়ে ‘ঢাকা লজিস্টিকস সার্ভিসেস এন্ড সল্যুশন’ নামক লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছিলো গ্রামীণ টেলিকম। ১৪ জুন, ২০২১ সালে অনুষ্ঠিত গ্রামীণ টেলিকমের ১০৪ তম বোর্ড সভায় ডঃ মুহাম্মদ ইউনুসকে লবিষ্ট নিয়োগের ক্ষমতা প্রদান করা হয়, যার প্রেক্ষিতে কার্যাদেশ এবং প্রাথমিক বিল পায় প্রতিষ্ঠানটি। লবিষ্ট ফার্মটির প্রস্তাবনায় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগের মাধ্যমে গ্রামীণ টেলিকমের মামলা সমূহের রায় ডঃ ইউনূসের নিজেদের পক্ষে আনার জন্য পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। এজন্য খরচ দেখানো হয় ১৩ কোটি ৮০ লক্ষ টাকা। তখন সফল হতে না পারলেও এবার আইনজীবী ও শ্রমিক নেতাদের ২৪ কোটি টাকা ঘুষ প্রদান করে শ্রমিকদের দায়ের করা মামলা প্রত্যাহার করে নিতে সক্ষম হয় গ্রামীণ টেলিকম।

বিষয়টি প্রকাশিত হওয়ার পর গত ৩০ জুন বিচারপতি খুরশীদ আলম পুনরায় মামলাটি রিকল করেন এবং দুই পক্ষের আইনজীবীকে ২রা আগস্টের মধ্যে উক্ত লভ্যাংশ প্রদান সংক্রান্ত সকল ধরনের দালিলিক প্রমাণাদির এফিডেভিট কপি আদালতে জমা প্রদানের নির্দেশনা দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31