IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘পাকিস্তান দূতাবাসের কোনও অসৎ উদ্দেশ্য নেই’

‘পাকিস্তান দূতাবাসের কোনও অসৎ উদ্দেশ্য নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : নিজেদের পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকা জুড়ে পাকিস্তান হাইকমিশনের ফেসবুকে প্রকাশিত ছবিটি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে এর পেছনে পাকিস্তানের কোনো অসৎ উদ্দেশ্য নেই বলেও জানিয়েছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এমন ছবির পেছনে পাকিস্তান হাইকমিশনের কোনো অসৎ উদ্দেশ্য নেই। তারপরও এটি তারা সরিয়ে ফেলবে বলে আশা প্রকাশ করছি।’’

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ডিএইচ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘‘আমরা তাদের বলেছি, এটি বাদ দিলেই ভালো হয়। আমরা আশা করি, তারা আমাদের কথা শুনে এটি সরিয়ে ফেলবে।’’

শনিবার সন্ধ্যায় বিষয়টি জেনেছেন বলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘পাকিস্তান হাইকমিশন বলছে যে, তাদের দেশের পতাকা এবং অন্য দেশের পতাকা একসঙ্গে মিলিয়ে তারা এ ধরনের ছবি তৈরি করে থাকে। এ ধরনের পতাকা তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকাসহ অন্যান্য দেশেও তারা ব্যবহার করেছে।’’

বাংলাদেশের পতাকা নীতিমালার লঙ্ঘন সম্পর্কিত প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমাদের আপত্তি থাকলে নিশ্চয়ই পাকিস্তান দূতাবাস বিষয়টি প্রত্যাহার করবে। আমরা বলেছি যে, বিষয়টি আমাদের পছন্দ না।’’

পরে রোববার বেলা সাড়ে ১২টার দিকে পাকিস্তান হাই কমিশনের ফেসবুক পেইজের কভার থেকে ছবিটি সরিয়ে দেওয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31