IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> আগস্টজুড়ে কঠোর নিরাপত্তা

আগস্টজুড়ে কঠোর নিরাপত্তা

ধূমকেতু নিউজ ডেস্ক : ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, রাজধানীর বনানী কবরস্থান ও টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিস্থলসহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

রোববার (৩১ জুলাই) সচিবালয়ে জাতীয় শোক দিবসের আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর দেশে এ পর্যন্ত যত নাশকতার ঘটনা ঘটেছে, তার অধিকাংশই আগস্ট মাসে হয়েছে। আর এ বিষয়টি বিবেচনায় নিয়ে মাসজুড়ে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তাবলয় তৈরি করা হবে।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যাতে কেউ কোনোরকম অপপ্রচার চালাতে না পারে সে জন্য গোয়েন্দারা তৎপর থাকবে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেয়া নিয়ে তিনি বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, তারা নির্বাচনে যাবে কি যাবে না, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

তিনি বলেন, তারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করবে সেখানে কোনো বাধা থাকবে না। কিন্তু রাস্তাঘাট দখল করে আন্দোলন করবে, জানমালের ক্ষতি করবে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।

বিএনপিকে জনবিচ্ছিন্ন দল অভিহিত করে মন্ত্রী আরও বলেন, বিএনপির ডাকে এখন জনগণ সাড়া দেবে না; জনগণ তাদের ডাকে পেছনে ফেলে আসা অন্ধকারের দিকে ফিরে যাবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31