IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> গার্ডার পড়ে নিহতের ঘটনা দ্রুত তদন্ত করে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

গার্ডার পড়ে নিহতের ঘটনা দ্রুত তদন্ত করে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তরায় গার্ডার পড়ে নিহতের ঘটনায় দ্রুত তদন্ত করে ব্যবস্থার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। এমন ঘটনায় জড়িতদের ব্ল্যাক লিস্ট করতে হবে। এ ধরনের কাজ প্রকল্পের পিডি ঠিকাদার এবং সংশ্লিষ্টরা কেমন করে করল। কোনো ব্যবস্থা না নিয়ে কেন গার্ডার তোলা হলো সেটি বোঝা যাচ্ছে না। এসব ক্ষেত্রে গভীর তদন্ত করতে হবে। সে ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক ব্রিফিং শেষে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এসব তথ্য জানান।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী বলেছেন— মূল্যস্ফীতির কারণে নিম্নআয়ের মানুষ অনেক কষ্টে আছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি। এ ছাড়া খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষির সঙ্গে যুক্ত, সেচ, গুদাম তৈরি পরিবহণ, পরিচালন, সার, বীজ সব ক্ষেত্রে সহযোগিতা ও ভর্তুকি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির বিষয়টি ভেবে দেখারও নির্দেশ দিয়েছেন তিনি।

এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ও অন্যান্য দেশ যদি কিনতে পারে, তা হলে আমরাও কিনতে পারব। বিষয়টি সংশ্লিষ্টরা ভেবে দেখবেন। বিদ্যুৎ সংকট মোকাবিলা সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশেষ গুরুত্ব দিতে বলেছেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া বর্তমান ডলার সংকট মোকাবিলা অন্য কোনো দেশের মুদ্রার সঙ্গে সোয়াব করা যায় কিনা সে বিষয়ে ভেবে দেখার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া সুইচ গেট নির্মাণ না করার নির্দেশ দিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফ সার্বিক মন্দার আভাস দিচ্ছে। আমরা তো এর বাইরে নই। ফলে একটু সতর্ক অবস্থায় আছি। ইউক্রেন যুদ্ধ এখনো চলমান। এটি জটিল যুদ্ধ। কবে শেষ হবে তা বলা যায় না। এ জন্য আমরা সাবধানে প্রয়োজনীয় ব্যয় করছি। অহেতুক ব্যয় করা ঠিক না। এ কারণে পলিসি সিদ্ধান্ত নিয়েছি। অনেকে বলেছিলেন— আমরা শ্রীলংকার মতো হয়েছি। কিন্তু আমরা শ্রীলংকা হইনি।

তিনি বলেন, অনেকে বলেছিলেন— ঈদের পর রেমিট্যান্স কমে যাবে। কিন্তু আমরা ৩০ শতাংশ রেমিট্যান্স বেশি পেয়েছি। সর্বশেষ রেমিট্যান্স প্রবাহ অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এক্সপোর্টের হাওয়া ভালো। এনবিআরের স্বাস্থ্য ভালো। আমরা তো খাদে পড়বই না। আশা করছি সেপ্টেম্বরের শেষ নাগাদ আমাদের বিদ্যুৎ ঘাটতি থাকবে না। লোডশেডিং কমে আসবে বলে আশা করছি।

প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ডলারের ক্রাইসিস সারাবিশ্বে চলছে। তবে এখন ডলারের সংকট অনেক কমে গেছে। একবারে হতাশ হওয়া ঠিক না। বিশ্ব মন্দার দর্শন আমরা হয়তো পারব না। কিন্তু তার পরও সতর্ক থাকতে হবে।

তিনি জানান, বর্তমান তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমলেও দেশে না কমার কারণ হলো— এখন যে তেলগুলো আসছে সেগুলোর আগের করা এলসির। আর ৯০, ৯৫ ডলারের করা এলসির তেল আসতে আরও দেড় থেকে দুই মাস সময়

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31