IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> আমাদের যে সীমিত সম্পদ আছে তাই দিয়ে জনগণের সেবা করে যাব : প্রধানমন্ত্রী

আমাদের যে সীমিত সম্পদ আছে তাই দিয়ে জনগণের সেবা করে যাব : প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বে বড় বড় দেশগুলো সংকটের মধ্যে পড়েছে। সেখানে আমাদের অবস্থা আরও করুণ। তারপরও আমাদের যে সীমিত সম্পদ আছে তাই দিয়ে আমরা জনগণের সেবা করে যাব।

সোমবার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৭৩ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

এসময় নবীন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালে আমরা যে বাংলাদেশ গড়বো, তা নিয়ে কাজ করবে তরুণরা। আমরা শুধু পরিকল্পনা দিয়েছি, কারণ আমরা তো অতদিন বেঁচে থাকতে পারবো না। তরুণদেরকেই এই পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ২০৪১-এ থামলেই চলবে না, আমাদের হাতে অনেক কাজ। আমাদের উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠতে হবে। একশো বছরের ব-দ্বীপ পরিকল্পনা প্রণয়ন করেছি আমরা। কারণ বাংলাদেশ ব-দ্বীপের একেক অঞ্চলের একেক সমস্যা। সেদিকে খেয়াল রেখেই এই পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

দেশব্যাপী অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জীবনমান উন্নয়ন এবং অর্থনীতিতে এর প্রভাব সম্পর্কে শেখ হাসিনা বলেন, একটা ঘর যখন আমি দিলাম, সে তখন উৎপাদন করছে। সে গাছ লাগাচ্ছে, আরও নানা কাজ করছে। এটিও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে।

এবছর ৭০ জন পুরুষ ও ২৩ জন নারী কর্মকর্তা বিপিএটিসি থেকে প্রশিক্ষণ নিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের হাতে সনদ তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31