IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘বাংলাদেশ পরিচিত হয়েছিলো মুজিবের দেশ হিসেবে’

‘বাংলাদেশ পরিচিত হয়েছিলো মুজিবের দেশ হিসেবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘বিশ্বে বাংলাদেশ পরিচিত হয়েছিলো মুজিবের দেশ হিসেবে। মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানকে (বাংলাদেশ) বহির্বিশ্ব সাহায্য করেছিলো শেখ মুজিবুর রহমানের জন্য। তখন বাংলাদেশকে যারা চিনতো না তারা মুজিবের দেশ হিসেবে চিনতো, আর যুদ্ধকালীন সময়ে বিশ্বের অনেক দেশ তখন সাহায্য করেছিলো।’ এমনই মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৪ আগষ্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র: পেছন ফিরে দেখা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

এসময় তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শুধু ইতিহাস বিভাগের জন্য ইতিহাস নিয়ে আলোচনা পর্যালোচনা করলে হবে না। প্রতিটা বিভাগে ইতিহাস সম্পর্কিত আলোচনা বাড়াতে হবে৷ তাহলেই শিক্ষার্থীরা আমাদের দেশের ইতিহাস সম্পর্কে ভালো জানতে পারবে৷’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সবসময়ই মেহনতী মানুষের জন্য কাজ করে গেছেন। সবসময় চাইতেন মানুষের কল্যাণে কিছু করার জন্য। তিনি চাইলেই পারতেন আরাম আয়েশে থাকতে। কিন্তু তিনি তা না করে দেশের মানুষের সেবা করতে গিয়ে ও বিভিন্ন কারণে অসংখ্য বার কারাভোগ করেছেন৷ আর সেই বঙ্গবন্ধু-কে ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছে৷’

এসময় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বক্তব্য রাখেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, প্রবন্ধের ওপর মূখ্য আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31