IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : শনিবার বিকেলে মৌলভীবাজারসহ দেশের চারটি জেলার চা শ্রমিকদের খোঁজখবর নেওয়াসহ মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য প্রস্তুত করা হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগান ক্লাব বাংলার মাঠ।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মৌলভীবাজার অঞ্চলের ৯২টি চা বাগানের শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগান ক্লাব বাংলোর মাঠে গিয়ে দেখা গেছে শনিবার অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় যাতে যান্ত্রিক গোলযোগ না হয় সেজন্য বিকেল ৫টা পর্যন্ত ট্রায়াল দেওয়া হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরীক্ষা-নীরিক্ষা করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট সকল বিভাগকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, পাত্রখোলা চা বাগান থেকে মূল কনফারেন্সটি প্রচারিত হবে। অন্যান্য চা বাগানে প্রজেক্টরেরে মাধ্যমে পুরো ভিডিও কনফারেন্সটি ২১টি স্পটে দেখানো হবে।

জানা গেছে, চা বাগানের শ্রমিকদের খোঁজখবর নিতে তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টানা ১৯ দিন বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করেন চা শ্রমিকরা। এ প্রেক্ষাপটে ২৭ আগস্ট মালিকদের সঙ্গে গণভবনে বৈঠক করেন সরকার প্রধান। মালিকদের সঙ্গে হওয়া ওই বৈঠকেই চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তাদের অন্য সুযোগ-সুবিধাও আনুপাতিক হারে বৃদ্ধির নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ১৯ দিন পর গত রোববার থেকে কাজে ফেরেন আন্দোলনরত চা শ্রমিকরা। তবে আন্দোলনের শুরু থেকেই তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করে আসছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31