IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও যুক্তরাজ্যের লন্ডনে সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরসঙ্গীর তালিকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও রয়েছেন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর লন্ডন, নিউইয়র্ক ও ওয়াশিংটন সফরের বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি করেছে।

আগামী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ওই সফরের কথা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে উচ্চপর্যায়ের আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী গত সোমবার থেকে বৃহস্পতিবার ভারতে রাষ্ট্রীয় সফর করেন। এই সফরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন যাননি। এ নিয়ে নানা ধরনের আলোচনা হয়। বিশেষ করে ভারত নিয়ে তার সাম্প্রতিক কিছু মন্তব্য নতুন করে আলোচনায় আসে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হঠাৎ অসুস্থতার কারণে ভারত সফর করেননি পররাষ্ট্রমন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31