IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> চিরনিদ্রায় শায়িত সাজেদা চৌধুরী

চিরনিদ্রায় শায়িত সাজেদা চৌধুরী

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী চিরনিদ্রায় শায়িত হলেন। সোমবার বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। ফুলেল শ্রদ্ধা ও রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় এই বীর মুক্তিযোদ্ধাকে।

এর আগে সোমবার জাতীয় শহীদ মিনারে তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সকালে সড়কপথে মরহুমের মরদেহ তার নির্বাচনি এলাকা নগরকান্দা নেওয়া হয়। সকাল ১১টার দিকে প্রথম নামাজের জানাজা এম এন একাডেমী মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে এ বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। জানাজা শেষে সাজেদা চৌধুরীর মরদেহ আবারও ঢাকায় আনা হয়।

দুপুর আড়াইটার পরে সাজেদা চৌধুরীর লাশবাহী ফ্রিজিং গাড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বিকেল ৪টা পর্যন্ত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে প্রথমে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের পক্ষ থেকে সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মেজর জেনারেল কবির আহমেদ শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগসহ দলটির সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো শ্রদ্ধা জানায়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিকাল চারটা ২০ মিনিটের দিকে সাজেদা চৌধুরী মরদেহ নেওয়া হয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে তার কফিনে জাতীয় ও দলীয় পতাকা মুড়িয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির নেতারা। পরে সেখানে নেতাকর্মীরা সাজেদা চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ দাফনের জন্য বনানী কবরস্থানে নেওয়া হয়। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দাফন করা হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সিনিয়র সদস্য সাজেদা চৌধুরী দীর্ঘদিন অসুস্থ থেকে রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31