IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> জাতীয় >> টপ নিউজ >> অনলাইনে কর দেয়া যাবে ৪৮২ ভূমি অফিসে

অনলাইনে কর দেয়া যাবে ৪৮২ ভূমি অফিসে

ধূমকেতু নিউজ ডেস্ক : অনলাইনে ভূমি উন্নয়ন কর দেয়া যাবে দেশের ৬১টি জেলার ৪৮২টি পৌর বা ইউনিয়ন ভূমি অফিসের এক বা একাধিক মৌজায়।

‘হাতের মুঠোয় ভূমিসেবা’ প্রতিপাদ্য সামনে রেখে সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার পাইলটিং (দ্বিতীয় পর্যায়) কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় পর্যায়ে পার্বত্য চট্টগ্রাম ছাড়া দেশের ৬১টি জেলার ৪৮২টি উপজেলা/সার্কেল/মেট্রো থানা ভূমি অফিস থেকে একটি করে মোট ৪৮২টি পৌর/ইউনিয়ন ভূমি অফিসের এক বা একাধিক মৌজা ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার পাইলটিং কার্যক্রমের আওতায় আনা হবে। ভূমি সংস্কার বোর্ড এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

দ্বিতীয় পর্যায়ের কাজ ডিসেম্বরে শুরুর কথা থাকলেও দক্ষতা বৃদ্ধির ফলে এক মাস আগেই শুরু হয়েছে বলে ভূমি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, ‘সরকারি জমি অবৈধ দখল দণ্ডনীয় ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে শিগগিরই আইন সংশোধন করে যুগোপযোগী করা হচ্ছে।’

ভূমিমন্ত্রী আরও বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের নিয়োগবিধির কাজ প্রায় শেষ পর্যায়ে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নন-ক্যাডার পদমর্যাদার কর্মকর্তা নিয়োগ দেয়া হবে যেন মাঠ পর্যায়ের কাজে গতিশীলতা আসে।’

‘আমরা ভূমি সেক্টরে টেকসই সিস্টেম এবং সক্ষমতা উন্নয়নের ওপর জোর দিচ্ছি যাতে ভূমি খাতের উন্নয়ন দৃঢ় ভিত্তির ওপর দাঁড়ায়। জনগণ যেন ভূমি অফিসে না এসেই বেশিরভাগ সেবা গ্রহণ করতে পারে, আমরা সেই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছি’— বলেন সাইফুজ্জামান চৌধুরী।

জমির নামজারি ও নিবন্ধন সমন্বয় কার্যক্রম প্রস্তাব অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান ভূমিমন্ত্রী।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারী বলেন, ‘উপমহাদেশে কালেক্টরেট ব্যবস্থার গোড়াপত্তনের প্রায় ২৪৭ বছর পর ভূমি উন্নয়ন কর তথা জমির খাজনা গ্রহণের সিস্টেম বদলাচ্ছে ভূমিমন্ত্রীর নেতৃত্বে।’

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এবং গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এ সময় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যারের প্রথম পর্যায়ের পাইলটিং কার্যক্রম পরিচালনায় তার অভিজ্ঞতার কথা জানান।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী পাটোয়ারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও ভূমি সংস্কার বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পার্বত্য চট্টগ্রাম ছাড়া ৬১ জেলার জেলা প্রশাসকসহ মাঠ পর্যায়ে কর্মরত জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31