IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘মিয়ানমারের কারণে পরিবেশ আরও নষ্ট হচ্ছে’

‘মিয়ানমারের কারণে পরিবেশ আরও নষ্ট হচ্ছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও এখন বিপুল এই শরণার্থী বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ভারত সফরে অন্যান্য নানা বিষয়ের পাশাপাশি এই বিষয়েও দেশটির সঙ্গে কথা বলেছেন। ভারত বাংলাদশকে এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

গত ৫ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ভারত সফরের বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার সংবাদ সম্মেলনে আসেন শেখ হাসিনা। এ সময় তিনি লিখিত বক্তব্যে শেখ হাসিনা জানান, ভারতের সঙ্গে এ নিয়ে তার আলোচনার কথা। পরে প্রশ্নোত্তর পর্বেও তিনি কথা বলেন বিষয়টি নিয়ে।

শেখ হাসিনা বলেন, “আমরা মানবিক কারণে তাদের স্থান দিয়েছি এটা ঠিক। কিন্তু এখন যে পর্যায়ে যাচ্ছে, তাতে আমাদের জন্য তো একটা বড় বোঝা হয়ে যাচ্ছে। তারপরেও তো তারা তো মানুষ, আমরা তো ফেলে দিতে পারি না। আজকে এ রকম রিফিউজি তো সব জায়গাতেই হচ্ছে।”

মিয়ানমার সরকারের আচরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “এদেরকে যে যতই চাপ দেক, এরা কোনো ইয়ে করে না। তারা নিজেরাই তো নিজেদের দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত রয়ে গেছে। এখানেই বড় সমস্যা।”

রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “ভারত সব সময়ই মনে করে যে এ সমস্যা সমাধান হওয়া উচিত। এ বিষয়ে আলোচনা হয়েছে। ভারতও উপলব্ধি করে যে আমাদের এখানে রোহিঙ্গাদের দীর্ঘদিন অবস্থান দীর্ঘ একটা সংকট তৈরি করছে। আমাদের প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে।

“সবচেয়ে বড় কথা, ওদের নিজেদের ভেতরে নিজেদের দ্বন্দ্ব, যার ফলে এখানে নানা ধরনের…. এই যে ড্রাগ ট্রাফিকিং বা নিজেদের মধ্যে অস্ত্র-সংঘাত নানা ধরনের ঘটনা ঘটছে, যেটা পরিবেশটাকে আরও নষ্ট করছে। তবুও আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আর ভারতকেও আমরা বলছি যদি তারা এ ব্যাপারে একটু সহযোগিতা করে এবং তাদের সাড়াটা পেয়েছি ইতিবাচক।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31