IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘সাত দিনের মধ্যে ৯ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ’

‘সাত দিনের মধ্যে ৯ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্ব বাজারের সাথে সঙ্গতি রেখে আগামী ৭ দিনের মধ্যে ৯টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঠিক করে দেয়া হবে, একইসাথে বাজার অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে সকল ব্যবসায় প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা ঝোলানো বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা ট্যারিফ কমিশনকে ১৫ দিন সময় দিয়েছি। আরও হয়তো ৭ দিন সময় লাগবে এ কাজে। আমরা ইতোমধ্যে খাবার, স্টিলসহ ৯টি পণ্যের দাম ঠিক করে দিয়েছি। যাতে ব্যবসায়ীদের অনৈতিক সুযোগ নেয়া কমে যায়। আমাদের ভোক্তা অধিদপ্তরসহ বিভিন্ন সংগঠনকে দায়িত্ব দেয়া হয়েছে এবং ট্যারিফ কমিশনকে দায়িত্ব দেয়া হয়েছে পণ্যের যৌক্তিক দাম নির্দিষ্ট করে দেয়ার জন্য।

পোশাক শ্রমিকদের দাবির বিষয়ে মন্ত্রী বলেন, আপনাদের দাবিগুলো যৌক্তিক। তবে এর কিছু শ্রম মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত। আমি বাণিজ্যমন্ত্রী হিসেবে শ্রম মন্ত্রণালয়কে বলতে পারবো এবং মালিকপক্ষকেও বলতে পারবো খুব শিগিগরই মজুরি বোর্ড গঠন করে এখনকার অবস্থার পরিপ্রেক্ষিতে একটা যৌক্তিক বেতন ঠিক করা দরকার।

ট্রেড ইউনিয়ন গঠনের বিষয়ে মন্ত্রী বলেন, আপনাদের সাথে আমি একমত, ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। কিন্তু সেটা যৌক্তিক হতে হবে। আপনাদের মনে রাখতে হবে, যে ফ্যাক্টরিতে কাজ করেন সেই ফ্যাক্টরি আপনাদের অন্ন দেয়। আবার ফ্যাক্টরির মালিকদেরও আপনাদের প্রয়োজন। তাই দুজনকেই যৌক্তিকভাবে পাশাপাশি থেকে নিজ দরকারে কাজ করে যেতে হবে।

ডিমের অস্থিতিশীল বাজার নিয়ে টিপু মুনশি বলেন, এই বাড়তিটা কতটা হওয়া উচিত…মুরগির খাবারের মূল্য, পরিবহন, সব মিলিয়ে কতো হবে সেটা ট্যারিফ কমিশন নির্ধারণ করে দেবে, যেটা সবার জন্য যৌক্তিক হবে।

শ্রমিক নেতাদের উদ্দেশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, অনেক শ্রমিক নেতা আছেন সভাপতি হওয়ার পর কাজ করতে চান না। এটা ঠিক না। তাদের শ্রমিকদের অধিকার আদায়ে আরও আন্তরিক হতে হবে। শ্রমিকদের জন্য কাজ করতে হবে। নেতা হওয়া মানে ঘুরে বেড়ানো না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য শামসুন নাহার, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জোবায়দা পারভীন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31