IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> যুক্তরাষ্ট্র মানবাধিকার-মানবতার কথা বলে কী করে? : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র মানবাধিকার-মানবতার কথা বলে কী করে? : প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতির পিতার হত্যাকারী রাশেদ চৌধুরী এখনও যুক্তরাষ্ট্রেই রয়ে গেছে৷ তাকে ফেরত দেয়ার জন্য বারবার দেশটিকে অনুরোধ জানানো হচ্ছে৷ অথচ সেই যুক্তরাষ্ট্র মানবাধিকার-মানবতার কথা বলে কী করে এই খুনিকে আশ্রয় দিয়ে রেখেছে?

শনিবার (১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোটেল রিজ কার্ল্টনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী নেতাকর্মীদের যার যা যোগাযোগ রয়েছে বিদেশে, তাদের সঙ্গে এ বিষয়ে (রাশেদ চৌধুরীকে দেশে ফেরানোর বিষয়ে) কথা বলতে হবে। বিশেষ করে এখানকার যারা জনপ্রতিনিধি রয়েছে৷ কেননা তাদেরও ভোটের বিষয় রয়েছে৷ আর বাংলাদেশিরা তো বেশিই ভোট দিতে যায়৷

শেখ হাসিনা বলেন, আমাদের দেশের কিছু লোক, দেশের মধ্যে অপকর্ম করে বিদেশে ভেগে গেছে৷ এখন তারা আঁতেল সেজে প্রতিদিনই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে৷

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের মানুষ হয়ে তারা যে মিথ্যা অপবাদগুলো ছড়াচ্ছে, এসবের জবাব ঠিকমতো দিতে হবে৷ আমরা রাতদিন খেটে বাংলাদেশের উন্নয়ন করার চেষ্টা করি৷ আর এরা বিদেশে বসে দেশের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে৷

এ সময় প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশ আজ উন্নয়নের স্তরে উন্নীত হয়েছে৷

নিউইর্য়কে ইউএনজিএ’র ৭৭তম অধিবেশন ও উচ্চ পর্যায়ের অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণের পর প্রধানমন্ত্রী বর্তমানে ওয়াশিংটন ডিসিতে রয়েছেন। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের জন্য ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত লন্ডনে অবস্থান করার পর তিনি ১৯ সেপ্টেম্বর নিউইর্য়কে যান।

প্রধানমন্ত্রী আগামী ৪ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31