IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবল দল২ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে তলিয়ে যাচ্ছে পাকা ধান, কৃষকের কান্না‘আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত ‘চমৎকার’’আজ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশবাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা
Home >> জাতীয় >> ঢাকার ওয়ারীতে রবিদাস পাড়ায় প্রথম বারের মতো উদযাপিত হচ্ছে দুর্গাপূজা

ঢাকার ওয়ারীতে রবিদাস পাড়ায় প্রথম বারের মতো উদযাপিত হচ্ছে দুর্গাপূজা

ধূমকেতু প্রতিবেদক : হিন্দু সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে অবহেলিত ও অনগ্রসর রবিদাস সম্প্রদায়। ঢাকার ওয়ারীতে হেয়ার ষ্ট্রীট রবিদাস পাড়ায় এই প্রথম বারের মতো বিপুল উৎসাহ-উদ্বীপনায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা।

ঢাকা ওয়ারী রবিদাস হিন্দু কল্যান সংঘের আয়োজিত দুর্গোৎসবে রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় মহা সপ্তমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানকার জরার্জীণ মন্দিরটি সংস্কারে সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে বলে জানান রাসিক মেয়র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। যার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধারা ও মুক্তিকামী মানুষেরা। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই একই পথে হাটছেন। আমি মনে করি, যতদিন আমরা এভাবে একসঙ্গে থাকব, একে অন্যের উৎসবে যাব, শরিক হব। এই অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আমরা যতদিন থাকব, ততদিন বাংলাদেশকে কেউ হারাতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে সামনের দিকে এগিয়ে যাবে।

মেয়র আরও বলেন, ওয়ারীতে রবিদাস পাড়ায় রবিদাস সম্প্রদায় প্রথমবারের মতো এই দুর্গাপূজার আয়োজন করেছেন, তাদের সাধুবাদ ও ধন্যবাদ জানাই। কারণ তারাই বা এই আনন্দ উৎসব থেকে বাদ থাকবেন কেন। তাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করেছেন, আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। এখানকার মন্দিরটি জরার্জীণ অবস্থায় রয়েছে, সেই মন্দিরটি সংস্কারের জন্য আমার পক্ষ থেকে সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঢাকা ওয়ারী রবিদাস হিন্দু কল্যান সংঘের সভাপতি মরণ চাঁদ রবিদাস, সাধারণ সম্পাদক দীপক রবিদাস, বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গমাতা পুরস্কারপ্রাপ্ত নেত্রী আশালতা বৈদ্যসহ অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ