IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘সকল ধর্মের মানুষ মিলেই বাংলাদেশ’

‘সকল ধর্মের মানুষ মিলেই বাংলাদেশ’

ধূমকেতু নিউজ ডেস্ক : সকল ধর্মের মানুষ মিলেই আমাদের বাংলাদেশ। সবাই মিলেই আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি এবং দেশটাকে সুন্দর করে গড়ে তুলছি।

সোমবার (৩ অক্টোবর) রাতে চাঁদপুরের হাইমচর উপজেলায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে জগন্নাথ মন্দির মন্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সে সংবিধানে আমাদের প্রত্যেকটি মানুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। সে বাংলাদেশ গড়বার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই মিলে কাজ করছি। এখানে সবাই সমান অধিকার নিয়ে বাস করছে।

দীপু মনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মে ধর্মে বৈষম্য করার কোন সুযোগ নেই, বরং নিশ্চিত করার চেষ্টা করছে যেন কোন বৈষম্য না থাকে। অতএব আমরা সবাই মিলে উৎসব পালন করছি এবং করবো। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তমাল ঘোষ, চাঁদপুর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত রায় চৌধুরী, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা অজয় কুমার ভৌমিকসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31