IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> এক হাতেই ৯ বছরের জীবন যুদ্ধ তার

এক হাতেই ৯ বছরের জীবন যুদ্ধ তার

ধূমকেতু প্রতিবেদক, শেখ রাজীব হাসান, গাজীপুর : দীর্ঘ ৯ বছর ধরে এক হাতের উপর ভর করে চালাচ্ছেন তিন চাকার বাংলা রিক্সা। দেখলে অনেকের অবাক হলেও এটাই নিয়তির বিধান। কোন সিনেমার গল্প নয় কথাগুলো হতদরিদ্র অসহায় ভূমিহীন যুবক আলম মিয়ার জীবন যুদ্ধের।

এই জীবন সংগ্রামে কারো কাছে হাত পেতে না চেয়ে জীবনের কঠিন সময়গুলো বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে কঠোর পরিশ্রম করে স্ত্রী ও দুই সন্তানের ভরনপোষণসহ তাদের লেখা পড়ার খরচ চালিয়ে যাচ্ছেন। দুই হাত থাকা অবস্থায় ঢাকা ও টঙ্গীর বিভিন্ন তুলার মিলে কাজ করছেন আলম। কিন্তু নিয়তির নিষ্ঠুরতম বিধান তুলার মেশিনে কাজ করতে গিয়ে হঠাৎ একদিন তার ডান হাত কাটা পড়ে যায়। তুলার মেইল মালিকের করা চিকিৎসায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে উঠেন তিনি ।কিন্তু হাত না থাকায় সেখানে বেশি দিন কাজ করতে পারলোনা আলম।

জামালপুর জেলার মেলান্দহ থানার ঘোষের পাড়া ভূমিহীন পিতা মঞ্জু শেখের ছেলে আলম মিয়া (৩৫)। স্ত্রী ও দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন । আলম মিয়া ও তার বাবা, মা সহ থাকেন টঙ্গীর বনমালা রেললাইনে একটি ছোট ভাড়া বাসায়। তার স্ত্রী ও সন্তানরা থাকেন গ্রামে শশুর বাড়িতে। গ্রামে মাথা গোজার মতো নেই কোনো বসত ভিটা। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে স্ত্রী সন্তানের জন্য এক হাতেই রিক্সা চালিয়ে সংসারের খরচ ও সন্তানদের লেখা পড়া চালিয়ে যাচ্ছেন আলম। কাজের সুবাদে ঢাকা ও টঙ্গীতে থাকা হলেও গ্রামে গিয়ে শশুর বাড়িতে উঠতে হয় আলম মিয়াকে। যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন সারাদেশে কোনো ভূমিহীন থাকবেনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীনদের জন্য সারাবাংলায় সেমি পাকা ঘর নির্মাণ করে দিচ্ছেন। সেখানে সরকারি বা বেসরকারি ভাবে কোনো দান অনুদান পর্যন্ত পাননি তিনি। এক হাত হারানো কর্মবীর যুবক আলম মিয়া সরকার ও বৃত্তবানদের দিকে সহযোগিতা চেয়েছেন। যদি কেউ সহযোগিতা করতে চান তবে তার দেওয়া (০১৩১৩১৫৭৭৭৩) নাম্বারে যোগাযোগ করে সহযোগিতা করতে পারবেন।

আলম মিয়া বলেন, জমি কিনে ঘর তুলার সামর্থ্য তো নেই, ভূমিহীনদের যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর নির্মাণ করে দিচ্ছেন আমি যদি একটা ঘর পেতাম, স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারতাম।

এ বিষয়ে ঘোষের পাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার মাসুদ রানা জানান, গ্রামে জায়গা জমি না থাকায় ঢাকা শহরে কাজ করে খায় আলম ও তার বাবা মা । যখন বাড়িতে আসে আমি সাধ্য মতো তাদের সহযোগিতা করার চেষ্টা করি।

এ বিষয়ে জামালপুর জেলা মেলান্দহ উপজেলার ৯ নং ঘোষের পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান লিটু জানান, আমার ইউনিয়ন পরিষদ ও ব্যক্তিগত ভাবে সকল প্রকার সহযোগিতা করা হবে। যেহেতু আমাদের ইউনিয়নে ভূমিহীনদের ঘর নির্মাণ করে দেওয়া সিস্টেম নেই। তবে সে (আলম) যদি চায় পরিবার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আশ্রয় প্রকল্পের ঘরে থাকার ব্যবস্থার চেষ্টা করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930