IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> এবার বিতর্কিতদের মনোনয়ন দেবে না আওয়ামী লীগ

এবার বিতর্কিতদের মনোনয়ন দেবে না আওয়ামী লীগ

ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নে কঠোর হচ্ছে আওয়ামী লীগ। এবার দলটি বিতর্কিত কাউকে মনোনয়ন দেবে না। এছাড়া তৃণমূলে যাদের সংযোগ নেই তাদেরও দেওয়া হবে না মনোনয়ন।

শুক্রবার (২৮ অক্টোবর) রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত নেতারা। তারা জানান, আগামী নির্বাচনে মনোনয়নে ব্যক্তির গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা প্রাধান্য পাবে।

এ প্রসঙ্গে বৈঠকে কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি মাঠে টিম পাঠিয়েছি। জরিপ চলছে। সবদিক বিবেচনায় প্রার্থী দেওয়া হবে। কোনো বিতর্কিত ব্যক্তি, তৃণমূলে যাদের সংযোগ নেই তাদের এবার নমিনেশন দেওয়া হবে না। কারণ এবার নির্বাচন হবে কঠিন।

তিনি আরও বলেন, বিএনপি এখন যতই বলুক, নির্বাচনে অংশ নেবে না- আসলে তারা সঠিক সময়ে পুরো শক্তি নিয়োগ করেই ভোট করবে। সে কারণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হবে নির্বাচন। কাজেই যারা মনে করেন নমিনেশন পেলেই পাস হয়ে যাবেন, সে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এবার দৌড়ে পাস করতে হবে। বসে পাস করার সুযোগ নেই। সেভাবেই দলীয় নমিনেশন দেওয়া হবে।

এদিকে ভোটকক্ষে সিসিটিভি নিয়ে দ্বিমত পোষণ করেছে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, ভোট দেওয়ার গোপনকক্ষে সিসি টিভি বসানো সংবিধান পরিপন্থী। এ নিয়ে শিগগির ইসিতে আওয়ামী লীগ তাদের মতামত দেবে।

অন্যদিকে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই, দলের বিভিন্ন জেলা-উপজেলা শাখা এবং সহযোগী সংগঠনগুলোকে সম্মেলন করে নতুন কমিটি করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। সম্মেলন না করলে কমিটি ভেঙ্গে দিতে বলা হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, জাতীয় কাউন্সিলের আগেই মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনগুলোকে সম্মেলনের নির্দেশনা দিয়েছেন দলের প্রধান। সাধারণ সম্পাদকসহ আমাদের বসে নেত্রীর সঙ্গে সমন্বয় করে এগুলোর তারিখ নির্ধারণ করতে বলা হয়েছে।

দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, সম্মেলন না করলে কমিটি ভেঙে দেওয়া হবে। আওয়ামী লীগের উপজেলা পর্যায়েও সম্মেলন না করলে কমিটি ভেঙে দেওয়ার নির্দেশ রয়েছে নেত্রীর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31