IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> জাতীয় >> টপ নিউজ >> প্রেস ক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা মা-মেয়ের

প্রেস ক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা মা-মেয়ের

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় প্রেস ক্লাবের সামনে আত্মহত্যার চেষ্টা করেছেন মা ও মেয়ে। নারায়ণগঞ্জের বরফা এলাকার হান্নান নামে এক আওয়ামী লীগ নেতা তাদের জমি ও বাড়ি দখল করে নিয়েছে অভিযোগ করে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শিরিন খান ও তার মেয়ে। এসময় উপস্থিত জনতা ও পুলিশ তাদের বাধা দিয়ে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

শনিবার (২৯ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিরিন খান জানান, এর আগেও তিনি এরকম কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। দুই দিন আগেও তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার দাবি, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরফা এলাকায় তিনি আট বছর আগে জমি কিনে বাড়ি করেন। সেখানে পরিবার নিয়ে বসবাস করছেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান দীর্ঘদিন ধরে তাকে বাড়ি ছাড়তে চাপ দিচ্ছিলেন। তিনি শিরিন খানের নামে মামলাও করেছেন। গত দুই মাস ধরে শিরিন খান তার পরিবার নিয়ে বাড়ি যেতে পারছেন না।

শিরিন খান বলেন, আমার স্বামী অসুস্থ। তিনি এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে আমাদের ছেড়ে চলে গেছেন। কোথায় আছেন তা আমি জানি না। আমি স্থানীয় মানুষ ও প্রশাসনের সহযোগিতা চেয়ে ব্যর্থ হয়েছি। পুলিশকে জানালে পুলিশ সহযোগিতা করছে। কিন্তু স্থানীয়দের সঙ্গে পেরে উঠছে না। হান্নান বলছে আমাদের আর বাড়ি না যেতে। জমির দলিলপত্র সব দিয়ে দিতে।

তিনি আরও বলেন, বিভিন্নজনের দ্বারে দ্বারে ঘুরে কোনও উপায় না পেয়ে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছি।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা জানান, জমিজমা সংক্রান্ত ঘটনায় এই নারী তার সন্তানসহ প্রেস ক্লাবের সামনে গায়ে আগুন ঢেলে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিলেন। কোনও দুর্ঘটনা ঘটার আগেই আমরা তাদের বাধা দেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31