IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> বিশ্বের মানুষের কাছে প্রয়োজনীয় জিনিস সহজলভ্যে ভূমিকা রাখে বিপণন

বিশ্বের মানুষের কাছে প্রয়োজনীয় জিনিস সহজলভ্যে ভূমিকা রাখে বিপণন

ধূমকেতু নিউজ ডেস্ক : বিপণন বিশ্বের মানুষের কাছে প্রয়োজনীয় জিনিসগুলো সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তৃতীয় ওয়ার্ল্ড মার্কেটিং সামিট (ইডব্লিওএমএস) উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি। রোববার থেকে এই সামিট শুরু হচ্ছে। চলবে সোমবার পর্যন্ত।

সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি জেনে আনন্দিত যে ওয়ার্ল্ড মার্কেটিং সামিট হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন যে, সম্মেলনটি সমাজে ইতিবাচক প্রভাব আনতে বর্তমান বিশ্ব বাজার পরিস্থিতির ওপর আলোকপাত করবে।

প্রধানমন্ত্রী বলেন, মহামারি ও যুদ্ধ উভয়ের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটায় যা আমদানিনির্ভর দেশগুলোকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলেছে। বিপণন একটি শৃঙ্খল যা সারা বিশ্বের মানুষের কাছে প্রয়োজনীয় জিনিসগুলো সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি আরও বলেন, আমাদের সরকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র ব্যবসা, উদ্যোক্তা, ই-কমার্স, আইটি সেক্টর ইত্যাদি ক্ষেত্রে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

এসময় তৃতীয় বিশ্ব বিপণন সম্মেলনের সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর: বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31