IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘সরকারের সহযোগিতা পায়নি এমন পরিবার নেই’

‘সরকারের সহযোগিতা পায়নি এমন পরিবার নেই’

বাংলাদেশ আওয়ামী লীগের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

বাংলাদেশ আওয়ামী লীগের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু নিউজ ডেস্ক : সরকারের কোনো সহযোগিতা পায়নি এমন পরিবার দেশে নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে নওগাঁর পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশে এমন কোনো পরিবার নেই, যে পরিবার সরকারের কোনো না কোনো সহযোগিতা পায় না। এ ক্ষেত্রে তিনি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতা, হিজড়া ভাতা, ভিজিডি ও ভিজিএফের কথা উল্লেখ করেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, একটি কুচক্রী মহল দেশে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। সরকার তা শক্ত হাতে প্রতিরোধ করছে। চলতি আমন মৌসুমের শুরুতে সার বিতরণে অব্যবস্থাপনার কারণে কোথাও কোথাও কৃষকেরা সময়মতো সার পাননি। তবে দেশে এখন সারের কোনো সংকট নেই। বিএনপি-জামায়াত জোট শাসনামলে সারের জন্য ১৯ জন কৃষককে জীবন দিতে হয়েছিল। বর্তমান সময়ে দেশের প্রান্তিক কৃষকদের বিনা মূল্যে সার দেয়া হচ্ছে। এটাই হচ্ছে বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের বহু ধনী রাষ্ট্রের অর্থনীতি ভেঙে পড়েছে। ইংল্যান্ডে সাধারণ নাগরিকদের দিনে দুই বেলা খাওয়ার রেশনিং করে দিয়েছে সেই দেশের সরকার। অথচ বাংলাদেশের মানুষ এখনো তিন বেলা পেট ভরে ভাত খেতে পারছে, এটাই বর্তমান সরকারের বড় সার্থকতা।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কারও হাতে এ দেশ নিরাপদ নয়। বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস এ দেশের মানুষকে এখনো শিহরিত করে। মানুষ সেই ভয়াবহতা আজও ভুলতে পারেনি। আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31