IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> রোহিঙ্গা সংকট নিরসনে সৌদির সমর্থন চায় বাংলাদেশ

রোহিঙ্গা সংকট নিরসনে সৌদির সমর্থন চায় বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানের লক্ষ্যে সৌদি আরবের অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

রোববার (১৩ নভেম্বর) সফররত সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আবদুল আজিজ আল দাউদের সঙ্গে বৈঠককালে তিনি এই সহযোগিতা কামনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বৈঠকে প্রতিমন্ত্রী বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্ত্যুচ্যুত মিয়ানমারের নাগরিকদের কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী অবহিত করেন।

শুরুতে উভয়েই দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সুসম্পর্কের কথা স্মরণ করেন। তারা দুই দেশের জনগণের পারস্পরিক সুবিধার লক্ষ্যে সহযোগিতায় সব ক্ষেত্রে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

মক্কা রোড ইনিশিয়েটিভ চুক্তিতে সই করার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। এটি ঢাকায় হজের প্রাক-ইমিগ্রেশন প্রক্রিয়াকে জোরদার করবে এবং বাংলাদেশি হজযাত্রীদের যাত্রা সহজ হবে।

এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদি আরব থেকে অপরিশোধিত তেল কেনার ব্যাপারে বাংলাদেশের আগ্রহের কথাও ব্যক্ত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31