IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> বঙ্গবন্ধু টানেলের টোল আদায় করবে চীনা কোম্পানি

বঙ্গবন্ধু টানেলের টোল আদায় করবে চীনা কোম্পানি

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রায় ৯৮৩ দশমিক ৮২ কোটি টাকার রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের কাজ পেয়েছে চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।

বুধবার (১৬ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র চলতি বছরের ৩৪তম সভায় এ অনুমোদন দেয়া হয়।

ভার্চুয়ালি অনুষ্ঠিত সভা শেষে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, আজকের বৈঠকে মোট ৮টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

তিনি জানান, সিসিজিপি সভায় বন্দর নগরীতে দেশের প্রথম এই টানেলের সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে চীনা কোম্পানিটিকে নিয়োগ দিতে সেতু বিভাগের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রস্তাব পেশ করলে, তার অনুমোদন দেয়া হয়।

মাহবুব বলেন, প্রস্তাবটির আওতায়, কোম্পানিটিকে প্রায় ৬৫ শতাংশ অর্থ স্থানীয় মুদ্রায় পরিশোধ করা হবে-যার পরিমাণ প্রায় ৬৫৬ দশমিক ৯৯ কোটি টাকা। অবশিষ্ট ৩৫ শতাংশ অর্থ বিদেশী মুদ্রায় পরিশোধ করা হবে-যার পরিমাণ প্রায় ৩২৬ দশমিক ৮৪ কোটি টাকা।

তিনি আরও বলেন, প্রস্তাবটির আওতায়, মার্কিন ডলারে বৈদেশিক মুদ্রার অংশটি পরিশোধ করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বলেন, সিসিজিপি’র আজকের সভায় ১ দশমিক ৮০ লাখ মেট্রিক টন সার ও ৩০ হাজার মেট্রিক টন ফসফোরিক এসিড সংগ্রহের পৃথক দুটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই, ইউএই (স্থানীয় এজেন্ট: মেসার্স আরকে এন্টারপ্রাইজ, ঢাকা)’র কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ফসফোরাস ক্রয় করবে। এতে ব্যয় হবে প্রায় ২১৫ দশমিক ১৫ কোটি টাকা।

মাহবুব বলেন, বিসিআইসি ৫ম লটের আওতায় ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড, ইউএই’র কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন গুটি ইউরিয়া সার কিনবে। এতে খরচ হবে প্রায় ১৮৯ দশমিক ২৮ কোটি টাকা।

পাশাপাশি, বিসিআইসি ১৩তম লটের আওতায় সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিন্টস কোম্পানির কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন গুটি ইউরিয়া সার ক্রয় করবে। এতে খরচ হবে প্রায় ১৮৯ দশমিক ২৮ কোটি টাকা। এতে প্রতি টন সারের খরচ পড়বে ৫৯৪ দশমিক ১৭ মার্কিন ডলার, যেখানে আগে প্রতি টনে খরচ পড়েছিল ৬২৫ দশমিক ৮৩ মার্কিন ডলার।

এছাড়াও রাষ্ট্র-পরিচালিত এই কর্পোরেশন সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে আরও ৩০ হাজার মেট্রিক টন গুটি ইউরিয়া সার ক্রয় করবে। এতে খবর পড়বে প্রায় ১৮৯ দশিমিক ২৮ কোটি টাকা। এতে প্রতি টন সারের মূল্য পড়বে ৫৯৪ দশমিক ১৭ মার্কিন ডলার। আগে এই সারের জন্য খরচ পড়েছিল টনপ্রতি ৬২৫ দশমিক ৮৩ মার্কিন ডলার।

মাহবুব বলেন, কৃষি মন্ত্রণালয়াধীন বাংলাদেশ এগ্রিকালচাল ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএডিসি) কানাডার একটি কোম্পানির কাছ থেকে প্রায় ৪১৬ দশমিক ৫৪ কোটি টাকা মূল্যের ৫০ হাজার মেট্রিকটন এমওপি সার ক্রয় করবে। এতে প্রতি টন সারের খরচ পড়বে ৭৮৮ মার্কিন ডলার। আগে এই সারের জন্য প্রতি টনের খরচ পড়েছিল ৮২১ মার্কিন ডলার।

এছাড়াও, এছাড়াও বিএডিসি সৌদির একটি কোম্পানির কাছ থেকে ৪০ হাজার মেট্রিকটন ডিএপি সার ক্রয় করবে। এতে খবর পড়বে প্রায় ৩০৮ দশমিক ৭৮ কোটি টাকা।

এদিকে বিদ্যুৎ বিভাগের আওতাধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)’র একটি প্রস্তাবের ভিত্তিতে ‘বিদ্যুৎ বিতরণ পদ্ধতির উন্নয়ন: ময়মনসিংহ অঞ্চল’ এর জন্য একটি প্রকল্পের আওতায় জিডি-১: লট ৫ প্যাকেজটি আইডিয়াল ইলেক্ট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেড, বাংলাদেশকে দেয়া হয়েছে। এতে ব্যয় হবে প্রায় ১০২ দশমিক ৬২ কোটি টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31