IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> চ্যানেল আই সেরাকন্ঠ এবং আজকের সংবাদপত্রের সাথে যুক্ত হলো ঐক্য ডট কম ডট বিডি

চ্যানেল আই সেরাকন্ঠ এবং আজকের সংবাদপত্রের সাথে যুক্ত হলো ঐক্য ডট কম ডট বিডি

ধূমকেতু প্রতিবেদক : দেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো চ্যানেল আই সেরাকন্ঠ এবং চ্যানেল আই এর ১৮ বছরের নিয়মিত সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান আজকের সংবাদপত্রের সাথে যুক্ত হলো ঐক্য ডট কম ডট বিডি। ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই সেরাকন্ঠ ৭ম সিজন এবং ঐক্য ডট কম ডট বিডি আজকের সংবাদপত্রের লাইভ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার।

এর আগে চ্যানেল আই সেরাকন্ঠ এবং আজকের সংবাদপত্র অনুষ্ঠানের সাথে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক যাত্রা নিয়ে চুক্তি স্বাক্ষর করেন ঐক্য ডট কম ডট বিডির যোগাযোগ সম্পৃক্তকরণ উইং পরিচালক সুরাইয়া আলম।

সংবাদ সম্মেলন অনুষ্ঠানে বিস্তারিত জানাতে চ্যানেল আই কার্যালয়ে উপস্থিত ছিলেন, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এবারের আসরের প্রধান বিচারক কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা, বরেণ্য রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ঐক্য ডট কম ডট বিডির উদ্যোক্তা উন্নয়ন উইং সভাপতি, বিশিষ্ট নারী নেত্রী শাহীন আকতার রেনী এবং প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সহ অন্যান্যরা।

গানে আওয়াজ তোল প্রাণে- স্লোগানে ১৪বছর আগে শুরু হওয়া বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো চ্যানেল আই সেরাকন্ঠ এবার আসছে নতুন উদ্যোমে। করোনা মহামারীসহ বিভিন্ন কারণে দীর্ঘ বিরতির পর এবার বসছে প্রতিযোগিতার সপ্তম আসর।

অনুষ্ঠানের শুরুতেই আয়োজন নিয়ে জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ঐক্য ডট কম ডট বিডিকে নিয়ে শুরু হওয়া এবারের আসর নিয়ে প্রত্যাশার কথা জানান। আয়োজনের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন বলেন গান গাইতে পারেন এমন যেকোন বয়সের মানুষই অংশ নিতে পারবে এবারের আয়োজনে।

ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী বলেন, এই ধরনের একটি বৃহত্তর অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা ঐক্য ফাউন্ডেশন নিজেদেরকে অনেক বেশি সম্মানিত মনে করছি। আশা করছি আমাদের এ বন্ধন আরো দৃঢ় হবে।

রুনা লায়লা বলেন, যারা এই অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে চায় তাদের অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আশা করি এবারের সেরাকণ্ঠটি হবে বেশ চমকপ্রদ।

রেজওয়ানা চৌধুরী বলেন, সেরাকণ্ঠের এই অনুষ্ঠানটির মাধ্যমে যারা এবার বেরিয়ে আসবে আশা করছি তারা হবে দেশসেরা শিল্পী। এই অনুষ্ঠানের বিচারক প্যানেলে আমার নাম থাকায় আমি সম্মানিত বোধ করছি।

ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই সেরাকন্ঠ এবং আজকের সংবাদপত্র অনুষ্ঠানটির সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন অপু মাহফুজ।

আগামী ৯ই ডিসেম্বর থেকে ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই সেরাকন্ঠ ৭ম সিজনের অডিশন রাউন্ড শুরু হওয়ার কথা রয়েছে। ৭ম সিজনের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মারিয়া নূর।

আগামী ১ডিসেম্বর থেকে চ্যানেল আই তে নতুন আঙ্গীকে নতুন কলেবরে দেশের প্রখ্যাত সাংবাদিকবৃন্দ, জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকবৃন্দ, টেলিভিশন মিডিয়ার বার্তা সম্পাদকবৃন্দ, বিভিন্ন অনলাইন পত্রিকার সম্পাদকবৃন্দ এবং দেশের বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সরাসরি অংশগ্রহণ করবেন মতিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় প্রতিদিন ঐক্য ডট কম ডট বিডি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31