ধূমকেতু প্রতিবেদক : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ইডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
কর্মসূচীগুলো হলো :
১৪ ডিসেম্বর-
সকাল ৬টায় দলীয় কার্যালয়ে কাল পতাকা উত্তোলন।
সকাল ৮ টা শহীদ বুদ্ধিজীবী মাজারে শ্রদ্ধা নিবেদন।
১৬ ডিসেম্বর-
সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও পার্টির পতাকা উত্তোলন।
সকাল ৭ টায় ন্যাপ কেন্দ্রীয় কার্যালয় থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সকল জেলায় অনুরূপভাবে কর্মসূচি পালন করা হবে।


