IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> ভোটগ্রহণ চলছে রংপুর সিটি নির্বাচনে

ভোটগ্রহণ চলছে রংপুর সিটি নির্বাচনে

ধূমকেতু নিউজ ডেস্ক : রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে।

এ ভোটগ্রহণ চলবে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এটি রংপুর সিটির তৃতীয় নির্বাচন। নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন সোয়া চার লাখ ভোটার।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীসহ মোট ৯ জন রংপুরের মেয়র হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় আছেন, যাদের মধ্যে দুজন স্বতন্ত্র। বিএনপি ভোটে না থাকায় দ্বিমুখী লড়াইয়ের কথা বলেছেন স্থানীয়রা।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, কুমিল্লা সিটির মতো রংপুরেও ইভিএমে ভোট হচ্ছে। নজরদারির জন্য সব কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরা।

কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের দ্বিতীয় সিটি নির্বাচন এটি। ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিইসি।

এ ভোটের তদারকির দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আগেই জানিয়েছেন, পুরো নির্বাচনি এলাকার ২২৯ কেন্দ্রের মধ্যে ৮৬টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে আলাদা সতর্কতা রাখা হয়েছে।

তিনি বলেন, আমরা সিসিটিভির মাধ্যমে এ কেন্দ্রগুলোকে নিবিড় পর্যবেক্ষণ করব। গাইবান্ধা নির্বাচনে অনিয়মের ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। রংপুরে সমস্যা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এখানেও নির্বাচন সুষ্ঠু হবে।

সব কেন্দ্রে মোট এক হাজার ৮০৭টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন রাশেদা।

রিটার্নিং অফিসার আব্দুল বাতেন বলেছেন, প্রতিটি ভোটকক্ষে ইভিএমে সুষ্ঠুভাবে ভোট করার জন্য ইসির কারিগরি টিম প্রস্তুত রয়েছে। প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহেরও ব্যবস্থা নেওয়া হয়েছে।

রংপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার পর এটি তৃতীয় ভোট। সবশেষ ২০১৭ সালে ২১ ডিসেম্বর দলীয় প্রতীকে ভোট হয়।

এর আগে ২০১২ সালের ২০ ডিসেম্বর নির্দলীয় ভোট হয়েছিল। ওই বছরের জুনে সিটি করপোরেশনে উন্নীত হয় রংপুর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31