IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> ‘এই সময়েও আমরা চেষ্টা করেছি অর্থনীতির চাকা সচল রাখতে’

‘এই সময়েও আমরা চেষ্টা করেছি অর্থনীতির চাকা সচল রাখতে’

ধূমকেতু নিউজ ডেস্ক :কোভিড-১৯ মহামারীর ধাক্কা বিশ্ব অর্থনীতিতে লাগলেও সরকার চেষ্টা করেছে অর্থনীতির চাকা সচল রাখতে। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব করোনা মহামারীর জন্য দুর্ভোগ পোহাচ্ছে। সেই করোনাভাইরাসের সময়ও আমরা চেষ্টা করেছি অর্থনীতির চাকাটা সচল রাখতে।

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলায় সেতু ও পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বকুল স্বাধীনতা চত্বরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যেভাবে করার আয়োজন ছিল, সেভাবে আমরা করতে পারিনি। কারণ এরই মাঝে করোনাভাইরাসের অক্রমণ… শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব এর জন্য দুর্ভোগ পোহাচ্ছে। এই সময়েও আমরা চেষ্টা করেছি অর্থনীতির চাকাটা সচল রাখতে। এ ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতিতে আমাদের যে উন্নয়ন কাজগুলো চলছে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই।

সেতু হওয়ায় যোগাযোগব্যবস্থার উন্নয়ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটার পর একটা সেতু হওয়ায় যোগাযোগব্যবস্থার উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ সরকারে আসার পর সারা দেশে যোগাযোগের একটা ব্যাপক নেটওয়ার্ক আমরা গড়ে তুলেছি, যার ফলে অর্থনীতির চাকা ব্যাপক সচল।

২০০৯ সাল থেকে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে সরকারে আছে বলেই দেশের মানুষের উন্নতি হচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

‘আজকে দারিদ্র্যসীমা আমরা কমিয়ে আনতে পেরেছি। মাথা পিছু আয় আমরা বৃদ্ধি করেছি, কর্মসংস্থান বেড়েছে। একেবারে গ্রাম পর্যন্ত যে মানুষের জীবন মান উন্নত করা যায়, সেটিও আমরা প্রমাণ করেছি।’

অনুষ্ঠানে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় মধুমতি নদীর ওপর ৬০০.৭০ মিটার দীর্ঘ এলাংখালী সেতু, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ফেরিঘাট রাস্তায় শীতলক্ষ্যা নদীর ওপর ৫৭৬.২১৪ মিটার দীর্ঘ বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) সেতু এবং যশোর জেলার অভয়নগর উপজেলায় যশোর-খুলনা সড়কে ভৈরব নদীর ওপর ৭০২.৫৫ মিটার দীর্ঘ একটি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31