IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> যাদের নিজেদের নির্বাচন প্রশ্নবিদ্ধ, তাদের মাতব্বরি মানায় না : পররাষ্ট্রমন্ত্রী

যাদের নিজেদের নির্বাচন প্রশ্নবিদ্ধ, তাদের মাতব্বরি মানায় না : পররাষ্ট্রমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যাদের নিজেদের নির্বাচন প্রশ্নবিদ্ধ, বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের মাতব্বরি মানায় না। বাংলাদেশের নির্বাচনে কোনো লুকোচুরি হয় না।

রোববার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেইট স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্রের বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করার ঘোষণার বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে নির্বাচন নিয়ে কোনো লুকোচুরি হয় না। চাইলে যে কোনো দেশ পর্যবেক্ষণ করতে পারে। আমাদের দেশ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু। তারা আমাদের অনুসরণ করতে পারে।

আওয়ামী লীগ কখনও নির্বাচন ছাড়া সরকার গঠন করে না জানিয়ে ড. মোমেন বলেন, আমাদের ইতিহাস সম্পর্কে তাদের জ্ঞানের অভাব রয়েছে। তারা হয়তো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে না। তাই তারা প্রায়ই অবান্তর মন্তব্য করে থাকে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অনেক ডেমোক্র্যাটরা মনে করে, তাদের দেশে গণতন্ত্র খুব দুর্বল। আবার রিপাবলিকানদের ৭০-৮০ শতাংশই মনে করে, গত প্রেসিডেন্সিয়াল নির্বাচনে কারচুপি হয়েছে। তাদের দেশে ভোট প্রদান করে ৫০ শতাংশেরও কম। আর আমাদের দেশে নির্বাচনে অংশ নেয় ৭০-৮০ এমনকি, ৯০ শতাংশ মানুষ। যারা নির্বাচন নিয়ে মাতব্বরি করে, তারা আগে নিজেদের আয়নায় দেখুক।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, আমাদের দেশে নির্বাচন অনেক বেশি অংশগ্রহণমূলক ও স্বতঃস্ফূর্ত হয়। আমেরিকায় তো নির্বাচনের মাত্র এক মাস আগে শুরু হয় ক্যাম্পেইন। আর আমাদের দেশে এক বছর আগে থেকেই ক্যাম্পেইন শুরু হয়ে যায়। এই দেশের জন্মই হয়েছিল গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যে। মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করেছি। এই দেশের প্রতিটি মানুষের রন্ধ্রে রন্ধ্রে এই মূলনীতিগুলো রয়েছে। অন্যদের তাই মাতব্বরি করে আমাদের পরামর্শ দেয়ার দরকার নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31