IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> ৩০ শতাংশ কম খরচে হজ পালনের সুযোগ

৩০ শতাংশ কম খরচে হজ পালনের সুযোগ

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কমানো হয়েছে হজ প্যাকেজের মূল্য। গত বছরের তুলনায় ৩০ শতাংশ কম খরচে এবার হজ পালনের সুযোগ পাবেন হাজীরা। এ তথ্য নিশ্চিত করেছে, সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়। করোনা ভাইরাসের বিধিনিষেধের কারণে গত তিন বছর নির্দিষ্ট সংখ্যক মানুষ পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছিলেন। এবার আর থাকছে না কোনো বাধা ও নিয়ম-কানুন।

হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী সচিব ডক্টর আমর বিন রেদা আল মাদ্দাহ গত ১৫ জানুয়ারি এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ‘ইকোনোমিক হজ প্যাকেজের’ প্রায় ৯০ ভাগ ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

সহকারী সচিব আল মাদ্দাহ আরও জানিয়েছেন, সৌদির অভ্যন্তরীণ যে হজ প্যাকেজগুলো রয়েছে সেগুলো কোম্পানির সেবার মানের ওপর ভিত্তি করে কয়েকটি ক্যাটগরিতে ভাগ করা হয়েছে। হজ ক্যাম্পে সেবার মান দেখে এটি নির্ধারণ করা হবে।

এদিকে গত সপ্তাহে হজ মন্ত্রণালয় জানিয়েছিল, সৌদি আরবের স্থানীয় মুসল্লিরা চাইলে তিন ভাগে হজ প্যাকেজের অর্থ পরিশোধ করতে পারবেন। আগে একসঙ্গে পুরো অর্থ পরিশোধের নিয়ম ছিল।

হজ পালনে আগ্রহীদের আগে নিবন্ধন করতে হবে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে প্যাকেজের ২০ শতাংশ অর্থ পরিশোধ করে নিজের জায়গা নিশ্চিত করতে হবে। এরপরের ৪০ শতাংশ অর্থ ২৯ জানুয়ারির (৭ রজব) মধ্যে পরিশোধ করতে হবে। আর শেষ ৪০ শতাংশ অর্থ দেওয়া যাবে এপ্রিলের ২৩ (৩ শাওয়াল) তারিখের মধ্যে।

প্রত্যেক কিস্তির অর্থ পাওয়ার পর একটি করে রসিদ দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধের পর হজ প্যাকেজটি ‘নিশ্চিতকরণ’ করা হবে। না হলে এটি বাতিল করা হবে।

প্রতি বছর সৌদি আরবের পবিত্র মক্কায় ২৫ লাখ মানুষ হজ পালন করেন। কিন্তু করোনা ভাইরাসের বিধিনিষেধের কারণে এ সংখ্যা ২০২০ সালে কয়েক হাজারে নামিয়ে নিয়ে আসা হয়। ২০২১ সালে সৌদির ভেতর অবস্থানরত ৬০ হাজার মুসল্লি হজ পালনের সুযোগ পান। আর গত বছর বিদেশিসহ ১০ লাখ মানুষ হজ পালন করেছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31