IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> জাতীয় >> লিড নিউজ >> প্রধানমন্ত্রীকে কেন নোবেল দেওয়া হয়নি তা বোধগম্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কেন নোবেল দেওয়া হয়নি তা বোধগম্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : শান্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার জন্য যেভাবে কাজ করে চলেছেন তাতে শান্তির জন্য তাকে নোবেল দেওয়া উচিত ছিল। কিন্তু কেন তাকে দেওয়া হয়নি তা আমার বোধগম্য নয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সম্প্রতি গুলিস্তানের সিদ্দিক মার্কেটের আগুন লাগার বিষয়টি আমাদের গোয়েন্দা বিভাগসহ বিভিন্ন তদন্ত কার্য চলমান। তদন্তের পরে আমরা জানাতে পারবো এক্সক্লুসিভ (বিশেষ) কোনো কারণে আগুনের সূত্রপাত ঘটলো না গ্যাস অথবা শর্টসার্কিটের থেকে হয়েছে।’

খালেদা জিয়াকে প্রাধানমন্ত্রী দয়া করেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাকে বাড়িতে থেকে সুচিকিৎসার ব্যবস্থা করেছিলেন। খালেদা জিয়ার স্বজনরা আবারও চিকিৎসার মেয়াদ উত্তীর্ণ করার জন্য আবেদন দিয়েছেন। সেই আবেদনটি আইন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে যাবে। তারপরে বলা যাবে নতুন করে আবেদন গৃহীত হবে কি না।’

আসাদুজ্জামান খান আরও বলেন, সামনের জাতীয় নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে তারাই নির্বাচিত হবেন।

এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের এমপি নাহিম রাজ্জাক, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার সাইফুল হক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31