IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> জাতীয় >> লিড নিউজ >> প্রধানমন্ত্রী আজ ময়মনসিংহে ৭৩ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী আজ ময়মনসিংহে ৭৩ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার একযোগে ৭৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়া ৩০ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দীর্ঘ পাঁচ বছর পর তিনি আজ ময়মনসিংহ সফরে গিয়ে প্রকল্প গুলোর উদ্বোধন করবেন।

এর মধ্যে উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলীতে দুটি স্থলবন্দর, ব্রিজ-কালভার্ট ও বিভিন্ন কলেজ-বিদ্যালয়সহ রয়েছে সদর উপজেলার ৫০ শয্যার হাসপাতাল। পূর্ণাঙ্গ এ দুটি বন্দর চালু হলে দেশের আমদানি-রফতানি বাণিজ্যে ব্যাপক ভূমিকা রাখবে।

স্থানীয়দের দাবি, প্রধানমন্ত্রী ময়মনসিংহকে উন্নয়নের মডেলে পরিণত করবেন। যেসব উন্নয়ন প্রকল্পগুলোর প্রতিশ্রুতি দেয়া হয়েছে প্রধানমন্ত্রী সেগুলোর দ্রুত বাস্তবায়ন করবেন।

উন্নয়ন প্রকল্পের উদ্বোধন বিষয়ে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক টিটু বলেন, বিগত বছরগুলোতে কোনো সরকার ময়মনসিংহবাসীর এত উন্নয়ন করেনি।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের অনুরোধে ময়মনসিংহ থেকে আটটি রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী আগমনকে কেন্দ্র করে সর্বত্রই সাজ সাজ রব। ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড আর সুদৃশ্য তোরণে ছেয়ে গেছে নগরীর প্রতিটি সড়ক, সড়কদ্বীপসহ অলিগলি।

২০১৮ সালের ২ নভেম্বর ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষবারের মতো জনসভায় ভাষণ দিয়েছিলেন। দীর্ঘ পাঁচ বছর পর এই নগরীতে আবারও আসছেন বঙ্গবন্ধুকন্যা। প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে মানুষের দৃষ্টি এখন সার্কিট হাউস ময়দান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31