IMG-LOGO

বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’রামেবির ভিসিকে জোর করেপদত্যাগ করানোর অভিযোগইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভাবাউয়েটে আই-ইইই দিবস ২০২৬ উদযাপিতপরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচিগোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাগল,গরু বসতঘরসহ পুড়ে দিনমজুরের সর্বস্ব ছাইসিরাজগঞ্জে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপনরাজশাহীতে অনুমোদনহীন ভবনের ছাদে সুইমিংপুল, অপসারণে বাধা ও আরডিএ চেয়ারম্যানকে হুমকীবাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতকরাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা‘সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে’ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থানসিরাজগঞ্জে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমরাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> ঝিনাইদহ-যশোর মহাসড়ক ১ কিলোমিটারে খরচ ৮৬ কোটি

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ১ কিলোমিটারে খরচ ৮৬ কোটি

ধূমকেতু নিউজ ডেস্ক : ওয়েস্টার্ন ইকোনমিক করিডরের ঝিনাইদহ-যশোর অংশের ৪৮ দশমিক ৫০ কিলোমিটার সড়ক উভয় পাশে সার্ভিস লেনসহ ৬ লেনে উন্নীত করা হবে। এতে খরচ করা হবে ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ ১৭ হাজার টাকা। অর্থাৎ প্রতি কিলোমিটার রাস্তা নির্মাণে খরচ করা হবে ৮৬ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার ৬৪৯ টাকা করে।

বিশাল এই অর্থের জোগান আসবে সরকারের অনুদান ও বিদেশি ঋণ থেকে। তার মধ্যে বাংলাদেশ সরকার দেবে ১ হাজার ৪৮২ কোটি ৪ লাখ ৯৯ হাজার টাকা আর বিশ্বব্যাংক ঋণ হিসেবে দেবে ২ হাজার ৭০৫ কোটি ৬৫ লাখ ১৮ হাজার টাকা।

‘উইকেয়ার ফেজ-১ : ঝিনাইদহ-যশোর মহাসড়ক (এন-৭) উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ/সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর বাস্তবায়ন করবে। চলতি বছরের অক্টোবর থেকে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি যশোরের সদর উপজেলা এবং ঝিনাইদহ সদর ও কালিগঞ্জ উপজেলায় বাস্তবায়ন করা হবে। বিশাল এ খরচের প্রকল্পটি মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেয়া হয়।

প্রকল্পের উদ্দেশ্য হলো ওয়েস্টার্ন ইকোনমিক করিডোরের ঝিনাইদহ-যশোর অংশের ৪৮ দশমিক ৫০ কিলোমিটার সড়ক উভয় পাশে সার্ভিস লেনসহ ৬ লেনে উন্নীত করে এই করিডোরটির সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে বেনাপোল, ভোমড়া স্থলবন্দর ও মোংলা সমুদ্রবন্দরসহ এশিয়ান হাইওয়ে, সার্ক হাইওয়ে করিডোর, বিমসটেক রোড করিডোর ও সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) রোড করিডোরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। ধীরগতিসম্পন্ন যানবাহনের জন্য পৃথক লেন এবং ব্যস্ততম স্থানে ফ্লাইওভার নির্মাণ এবং ‘স্মার্ট হাইওয়ে’ নির্মাণের লক্ষ্যে অপটিক ফাইবার ক্যাবল (ওএফসি) এবং সড়ক ব্যবস্থাপনার জন্য ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমস (আইটিএস) স্থাপন করা।

এসব উদ্দেশ্য বাস্তবায়নে ১৫১ দশমিক ৪ হেক্টর ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন, ৪৮ দশমিক ৫০ কিলোমিটার পেভমেন্ট নির্মাণ (এসএমভিটি লেনসহ ৬ লেন), ৬৩ দশমিক ৪২ লাখ ঘনমিটার সড়কে মাটির কাজ, ১ হাজার ৬৪৭ দশমিক ২৯ মিটারের একটি ফ্লাইওভার, ১৯৮ দশমিক ১২ মিটারের চারটি ব্রিজ, ৫৫টি ১৯৮ দশমিক ১০ মিটারের কালভার্ট, ১২টি ৪৩৮ দশমিক ৯১২ মিটারের পথচারী ওভারব্রিজ, ১০ মিটারের একটি আন্ডারপাস, নির্মাণ ও প্রকল্প বাস্তবায়ন সুপারভিশনের জন্য পরামর্শক সেবা ১৭৮৭ জনমাস, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেস (আইটিএস) এবং অপটিক্যাল ফাইবার ক্যাবল (ওএফসি) সিস্টেম ডিজাইনের জন্য পরামর্শক সেবা ৯৩ জনমাস, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট (পিআইইউ) সাপোর্টের জন্য পরামর্শক সেবা ৩৬৬ জনমাস, পুনর্বাসন কাজ বাস্তবায়নের জন্য এনজিও সেবা ৫০৩ জনমাস, ফেজ-১ এর ডিজাইন রিভিউ এবং ফেজ-৩ এর ফিজিবিলিটি স্টাডি ও ডিটেইলড ডিজাইন প্রণয়নের জন্য পরামর্শক সেবা ৪৩১ জনমাস, পরিবেশগত ও সামাজিক ব্যবস্থাপনার জন্য পরামর্শক সেবা ২৭৩ জনমাস, অভ্যন্তরীণ অডিটের জন্য পরামর্শক সেবা ৭২ জনমাস, আউট সোর্সিং স্টাফ ২৩৯৪ জনমাস, প্রাইস এডজাস্টমেন্ট, ইউটিলিটি শিফ্টিং, যানবাহন ক্রয়, নির্মাণকালীন রক্ষণাবেক্ষণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930