IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> বঙ্গোপসাগরেই বারবার ভয়ংকর সব ঘূর্ণিঝড় তৈরি হয় কেন

বঙ্গোপসাগরেই বারবার ভয়ংকর সব ঘূর্ণিঝড় তৈরি হয় কেন

ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরকে ঘিরে রেখেছে যে তটরেখা, সেখানে বাস করে প্রায় ৫০ কোটি মানুষ। বিশ্বের ইতিহাসে যতসব ভয়ঙ্কর ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হেনেছে, তার বেশিরভাগই হয়েছে এই বঙ্গোপসাগরে।

বছরদুয়েক আগে, ‘ওয়েদার আন্ডারগ্রাউন্ড‌’ নামের এক ওয়েবসাইটে বিশ্বের ৩৫টি সবচেয়ে ভয়ংকর মৌসুমী ঘূর্ণিঝড়ের তালিকা দিয়েছিল। সেই তালিকার ২৭টি ঘূর্ণিঝড়ই ছিল বঙ্গোপসাগরের।

কেন এরকম হয়? আবহাওয়াবিদদের মতে, সামুদ্রিক জলোচ্ছ্বাস সবচেয়ে ভয়ংকর হয়ে উঠে অবতল আকৃতির অগভীর বে বা উপসাগরে। মৌসুমী ঘূর্ণিঝড়ের তীব্র বাতাস যখন এরকম জায়গায় সাগরের পানিকে ঠেলতে থাকে, তখন ফানেলের মধ্যে তরল যেমন আচরণ করে, এখানেও সেটাই ঘটে। সাগরের ফুঁসে উঠা পানি ফানেল বরাবর ছুটতে থাকে।

তবে বঙ্গোপসাগরে এর সঙ্গে যুক্ত হয় আরও কিছু বৈশিষ্ট্য। যেমন সমুদ্রের উপরিতল বা সারফেসের তাপমাত্রা। এটি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে। প্রকৃতির দিক থেকে বঙ্গোপসাগর খুবই উষ্ণ এক সাগর।

মোটামুটি দেখা গিয়েছে গত চারবছরে একডজনেরও বেশি ঝড় শুধু বঙ্গোপসাগরেই তৈরি হয়েছে!

একটি তথ্য বলছে, এক বছরে ভারতে যদি পাঁচটি ঝড় তৈরি হয়, তবে তার চারটি হয় বঙ্গোপসাগরে, একটি আরব সাগরে। আর এর ফলে ভারতের পূর্ব উপকূল বারবার আঘাতপ্রাপ্ত হয়।

এখন সকলের অপেক্ষা আগামী এক-দুদিনের মধ্যে কী হয়, তা দেখার। কেননা, আসছে মোকা। এটিও বঙ্গোপসাগরের বুকেই তো তৈরি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এটি তৈরি হতে শুরু করেছিল। সূত্র: জি নিউজ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31