IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> যে ১০ হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী

যে ১০ হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী

ধূমকেতু নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি বছর এ পর্যন্ত মোট ১ হাজার ১৩৪ জন রোগী বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন। এসব রোগীর মধ্যে সরকারি ও স্বায়ত্ত্বশাসিত হাসপাতালে ৩৮৪ জন, বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ৬১৫ জন এবং দেশের বিভিন্ন বিভাগীয় হাসপাতালে ১৩৫ জন ভর্তি হন।

সরকারি হাসপাতালগুলো মধ্যে এ বছর দেশে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং বেসরকারিগুলোর মধ্যে ইবনে সিনা হাসপাতালে।

এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী পরিচালক (হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুম) ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি ও স্বায়ত্ত্বশাসিত হাসপাতালগুলোর মধ্যে যে ৫টি হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন সেগুলো হলো- রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (৮৮), ঢাকা শিশু হাসপাতাল (৭৯), বিজিবি হাসপাতাল, পিলখানা (৭৫), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (৫০) এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল (৪৩ জন)।

বেসরকারি ৫টি হাসপাতালের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি হয়েছেন- ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে ৯৯ জন। এছাড়াও ইবনে সিনা হাসপাতাল ৬৩ জন, স্কয়ার হাসপাতালে ৫৮ জন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইল, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিটিতে ৪৪ জন করে।

হাসপাতালগুলো থেকে ইতোমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪০ জন। আর রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন আছেন সর্বমোট ৮৮ জন। তাদের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ২৭ জন, বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ৪৫ জন এবং বিভিন্ন বিভাগে ১৬ জন রোগী ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, জানুয়ারি থেকে ডেঙ্গুর প্রকোপ দেখা দিলেও চলতি মাসে (নভেম্বর) সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরিসংখ্যানে দেখা গেছে, জানুয়ারিতে ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৪৫ জন, মার্চে ২৭ জন, এপ্রিলে ২৫ জন, মে মাসে ১০ জন, জুনে ২০ জন, জুলাইয়ে ২৩ জন, আগস্টে ৬৮ জন, সেপ্টেম্বরে ৪৭ জন, অক্টোবরে ১৬৩ জন এবং চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত ৫০৭ জন রোগী ভর্তি হন।

করোনাভাইরাস সংক্রমণের হার বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মশার প্রকোপ থেকে রক্ষা পেতে রাজধানীর দুই সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম জোরদারের পাশাপাশি জনসচেতনতা এবং সামাজিকভাবে পরিছন্নতা কর্মসূচি পরিচালনা এখন সময়ের দাবি বলে মনে করেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31