IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরু
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘গোপন সভায় অংশগ্রহণের তথ্য সঠিক নয়’

‘গোপন সভায় অংশগ্রহণের তথ্য সঠিক নয়’

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গত বুধবার (১৪ আগস্ট) সচিবদের একটি গোপন সভায় অংশগ্রহণের যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয় বলে দাবি করেছেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই পোস্টে দাবি করা হয়, এবার সিভিল ক্যু’র চেষ্টা চলছে। সদ্য ওএসডি হওয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল সচিবদের গোপন বৈঠক ডাকেন। অন্তর্বর্তী সরকার উৎখাতে বুধবার রাত ৮টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার স্পট কমপ্লেক্সের হলরুমে সরকারের ৩০ জন সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, ডিসি ও এডিসিসহ অন্যান্যরা এ গোপন বৈঠকে বসেন।

বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেসবুকে ঢাকার বিভাগীয় কমিশনার‌ সাবিরুল ইসলাম সম্পর্কে বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল রাত ৮টায় একটি সভায় অংশগ্রহণের কথা বলা হচ্ছে, যা সঠিক নয়।

এতে আরও বলা হয়, বিভাগীয় কমিশনার বুধবার সকালে তার সরকারি বাসভবন থেকে অফিসে যান এবং বিকেল ৫টার পরে তার সরকারি বাসভবনে ফিরে আসেন। এরপর থেকে তিনি বাসায় অবস্থান করেন। তিনি এ ধরনের কোনো বিষয়ে কিছুই জানেন না। বিষয়টি যেকোন মাধ্যমে যাচাই করে দেখতে পারেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ‌৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31