IMG-LOGO

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক‘বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে’অবশেষে চারঘাটের নন্দনগাছী ষ্ট্রেশনে থামলো ট্রেনবন্ধ ষ্ট্রেশন চালু ও সংস্কারের উদ্বোধন করলেন সাংসদ চাঁদরাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষননিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণসিরাজগঞ্জে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট: ৮০০০০/-টাকা অর্থদন্ডউপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনাগোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণতানোরে দ্রুত গতিতে চলছে প্রতিমায় রংতুলির কাজ, বরণের অপেক্ষায় পূজারীরাসিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতিমূলক সভাএকদিনে হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যুশুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননারাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসকনিয়ামতপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যুশুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করায় স্বীকৃতি ও পুরস্কার পেয়েছে সিরাজগঞ্জ পৌরসভামাদক সেবনের প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলা, মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন
Home >> জাতীয় >> লিড নিউজ >> জলবায়ু পরিবর্তন প্রকল্পে ৫০০ কোটি ডলার ব্যয়

জলবায়ু পরিবর্তন প্রকল্পে ৫০০ কোটি ডলার ব্যয়

ধূমকেতু নিউজ ডেস্ক : উন্নত বিশ্বের প্রতি জলবায়ু ঝুঁকি মোকাবেলায় অর্থায়নের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পাঁচ বছরেও প্যারিস চুক্তির লক্ষ্য অর্জনের কাছাকাছিও না পৌঁছাতে পারার কথা তুলে ধরেন।

শনিবার ‘ভার্চুয়াল সামিট অন ফাইভ ইয়ার অ্যানিভার্সারি অব দ্য প্যারিস এগ্রিমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি বলেন, আজ আমরা ঐতিহাসিক প্যারিস চুক্তির পঞ্চমবার্ষিকী উদযাপন করছি। দুর্ভাগ্যক্রমে আমরা এই চুক্তির অধীনে আমাদের নির্ধারিত লক্ষ্যগুলোর কাছাকাছিও আমরা পৌঁছাতে পারিনি। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই যে, অভিযোজনের সীমাবদ্ধতা রয়েছে।

ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে সিভিএফ ‘মিডনাইট সারভাইভাল ডেডলাইন ফর দ্য ক্লাইমেট’ চালুর কথা তুলে ধরে প্রতিটি দেশকে ৩১ ডিসেম্বর মধ্যরাতের মধ্যে বর্ধিত প্রতিশ্রুতির ঘোষণা দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী এক কোটি ১৫ লাখ চারা রোপণ করছি এবং সুরক্ষিত টেকসই ভবিষ্যতের জন্য সম্পদের যোগান দিতে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান নামে একটি কর্মসূচিও চালু করেছি। আমাদের প্রতিশ্রুতি ও অভিযোজন উচ্চাভিলাষ যথেষ্ট পরিমাণে বাড়াতে, আমরা প্রশমন প্রক্রিয়ায় বিদ্যমান বিদ্যুৎ, শিল্প ও পরিবহন খাত ছাড়াও আরও কয়েকটি সম্ভাব্য খাতকে অন্তর্ভুক্ত করেছি। আমাদের জাতীয় অভিযোজন পরিকল্পনাও চূড়ান্ত করছি।

হাসিনা বলেন, প্রতি বছর আমরা জলবায়ু পরিবর্তন সংবেদনশীল প্রকল্পের জন্য ২০০ কোটি ডলার ও অভিযোজন ব্যবস্থার জন্য ৩০০ কোটি তিন ডলার ব্যয় করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930