IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> জাতীয় >> টপ নিউজ >> ডিসি নিয়োগ ঘিরে উত্তপ্ত সচিবালয়

ডিসি নিয়োগ ঘিরে উত্তপ্ত সচিবালয়

ধূমকেতু নিউজ ডেস্ক : জেলা প্রশাসক নিয়োগ ঘিরে উত্তপ্ত সচিবালয়। দুই দফায় ৫৯ জনকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন জেলা প্রশাসক (ডিসি) হতে চান এমন একদল কর্মকর্তা। আজও তারা সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন।

এই ঘটনায় সদ্য পদায়নকৃত জেলা প্রশাসকদের জন্য আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিতব্য ব্রিফিং স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার দিনভর বিক্ষোভের পর বুধবারও (১১ সেপ্টেম্বর) কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারী পরিষদের ব্যানারে বুধবার দিনভর সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।

আওয়ামী লীগের শাসনামলে পদোন্নতি বঞ্চিত উপসচিব পর্যায়ের এক কর্মকর্তা জানান, প্রশাসনে সুষম ও যোগ্যতার ভিত্তিতে পদবিন্যাসের দাবি নিয়ে কর্মসূচি পালিত হচ্ছে। গেল সরকারের আমলে সুবিধাভোগী ছাড়াও যাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, তাদের সচিবালয় থেকে অপসারণের দাবি জানাবেন তারা।

দুই দফায় ৫৯ জন জেলা প্রশাসককে নিয়োগ দিয়েছে সরকার। বিক্ষোভকারীদের অভিযোগ, ডিসি নিয়োগপ্রাপ্তদের ৫৭ জনই নৈতিক স্খলনসহ চাকরিবিধি লঙ্ঘনের নানা ঘটনায় অভিযুক্ত।
যদিও নবনিযুক্ত জেলা প্রশাসকদের কর্মস্থলে যোগদানে বিরত থাকতে মঙ্গলবার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিক্ষোভকারী কর্মকর্তারা বিসিএস ২৪তম, ২৫ ও ২৭তম ব্যাচের কর্মকর্তা। মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত সচিবালয়ে তাদের এই বিক্ষোভ চলে।

প্রসঙ্গত, গত ৯ ও ১০ সেপ্টেম্বর দেশের ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এরমধ্যে ৯ সেপ্টেম্বর ২৫ কর্মকর্তাকে ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরদিন আরও ৩৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়া হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31