IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘শহীদদের তালিকা চূড়ান্ত না হওয়ায় শনিবারের স্মরণসভা স্থগিত’

‘শহীদদের তালিকা চূড়ান্ত না হওয়ায় শনিবারের স্মরণসভা স্থগিত’

ধূমকেতু নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র-নেতৃত্বাধীন গণআন্দোলনে শহীদদের আগামী ১৪ সেপ্টেম্বর রাজধানীতে একটি স্মরণ সভা আয়োজন করার ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের তালিকা চূড়ান্ত করতে না পারায় এই স্মরণসভা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। একই সঙ্গে আগামী রোববারের মধ্যে চূড়ান্ত তালিকা পাওয়ার আশা করছেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তথ্য উপদেষ্টা।

স্মরণসভার নতুন সময়সূচি পরে জানানো হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের যে তালিকা করছে সেটার ওপর ভিত্তি করেই স্মরণসভা হবে। আগামী ১৪ সেপ্টেম্বর বা আশপাশের একটা দিন সেটার সম্ভাব্য তারিখ ঠিক করা ছিল। তালিকা তৈরির কাজ যেহেতু এখনো চলমান রয়েছে, তাই ১৪ সেপ্টেম্বর স্মরণসভা করা হচ্ছে না। তালিকা চূড়ান্ত হলে সেটার ওপর ভিত্তি করে স্মরণসভার আয়োজন করব।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে ৭২৮ জন শহীদের তালিকা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এগুলো ভ্যারিফাই করে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আহতের সংখ্যা ২০ হাজার ২৬৩ জন। জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে যেন প্রত্যেক জেলা ভিত্তিক একটা তালিকা করে তারা পাঠায়।’

স্মরণসভার বাজেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে ইসলাম বলেন, ‘পাঁচ কোটি টাকাই খরচ হবে এমন নয়, এর মধ্যে রাখতে বলা হয়েছে। অর্থ ব্যয় হবে শহীদ পরিবারের সদস্যদের ঢাকায় এনে এক রাত রাখা ও তাদের আপ্যায়নের জন্য। এখানে কোনো সাজসজ্জা বা বাড়তি খরচের ব্যাপার নেই। তাদের থেকে শহীদদের সম্পর্কে আরও তথ্য নেয়া হবে।’

এর আগে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদে জানিয়েছিলেন, ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের শহীদদের অবদান স্মরণে ১৪ সেপ্টেম্বর রাজধানীতে একটি স্মরণসভা করতে যাচ্ছে সরকার।

তিনি আরও জানান, রাজধানীর বিআইসিসিতে অনুষ্ঠেয় এ অনুষ্ঠান আযোজনে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা ব্যয় করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31