IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে

ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছিল গত জুলাই মাসে। ঔই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলো আড়াই হাজারের বেশি মানুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমাজের্ন্সি ওপারেশন সেন্টার এন্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান অনুযায়ী, ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১২ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ১৭ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে।

জ্বর আমলে না নেয়াতেই মৃত্যু বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রচলিত কিটে ৪টি ধরণ শনাক্ত না হওয়ায় ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসছে, এতে জটিলতায় পড়ছেন আক্রান্তরা।

গত আগষ্ট মাসে ডেঙ্গুজ্বরের প্রকোপ আরও বেড়েছে। এমাসে সাড়ে ৬ হাজারের বেশি মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত এবং ২৭ জনের মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা বলছেন, মূলত জ্বরের তৃতীয় বা চতুর্থ দিনে জ্বরের পর সৃষ্ট নানান সমস্যার বিষয়টি আমলে না নেয়াতে আক্রান্তরা জটিলতায় পড়েন।

রাজধানীর বিভিন্ন হাসপাতাল সূত্র বলছে, ডেঙ্গু শক সিনড্রোম জনিত জটিল রোগীরা একেবারে শেষ সময়ে হাসপাতালে আসছেন।

তাদেরই একজন টঙ্গি থেকে আসা ১২ বছর বয়সী এই কিশোর। ডেঙ্গুজ্বরের জটিলতা নিয়ে এই কিশোরে পরিবার সচেতন না থাকায় কিশোরের প্রেসার ও পালস পাওয়া যাচ্ছিল না, এমন অবস্থান হাসপাতালে আনা হয় তাকে। চিকিৎসকরা বলছেন, এমন রোগীরাই ডেঙ্গুর মৃত্যু ঝুঁকিতে থাকে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডা. কায়ানাত ইয়াসমিন বলছেন, জ্বরে আক্রান্তদের ডেঙ্গু পরীক্ষায় অনেক সময় নেগেটিভ ফলাফল আসতে পারে। তবে এমন ক্ষেত্রে আক্রান্তদের রক্তের ‘সিবিসি’ ও ‘হেমাটোক্রিট’ পরীক্ষা ও অন্যান্য উপসর্গ দেখে চিকিৎসকার প্রয়োজন হয়।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. এইচ এম নাজমুল আহসান বলেন, ডেঙ্গুজ্বরের উর্ধ্বমুখী প্রকোপের এই সময়ে জ্বর হলে অবহেলা না করে, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31