IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> জাতীয় >> লিড নিউজ >> শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত

শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : উপমহাদেশের প্রাচীন ঈদগাহ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে দেশের বৃহত্তম ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় ১৯৮তম ঈদ জামাতের ইমামতি করেন কিশোরগঞ্জ শহরের বড়বাজার জামে মসজিদের খতীব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।

এ দিন ঈদের জামাতে অংশ নিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসতে শুরু করেন শোলাকিয়ায়। ময়দানে প্রবেশের আগে মুসল্লিদেরকে পার হতে হয়েছে একাধিক নিরাপত্তা চৌকি।

শোলাকিয়া ঈদগাহে ছিল চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি প্রবেশপথে স্থাপন করা হয়েছিল আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর। মুসল্লিদের দেহ তল্লাশি করে ময়দানে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এ ছাড়া ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো এলাকার ওপর নজরদারি চালানো হয়।

এ বিষয়ে ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কাজেম উদ্দীন জানান, শোলাকিয়ার পুরো মাঠ ও আশপাশের এলাকা ড্রোন ক্যামেরায় নজরদারির আওতায় এনেছি। প্রতিটি গেটে আর্চওয়ের পাশাপাশি ছিল মেটাল ডিটেক্টর। নিরাপত্তার জন্য মাঠে পর্যাপ্ত ফোর্স মোতায়েন ছিল এবং আশপাশের সব স্থাপনাতেও পুলিশ ডিউটিতে ছিল।

নিরাপত্তা নজরদারিতে ব্যবহার করা হয়েছে ওয়াচ টাওয়ার। এখন শুধু আশা করছি- সব মুসল্লি সুস্থভাবে বাড়ি ফিরবেন বলেও জানান তিনি।

জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিদের জন্য পর্যাপ্ত অজুর পানি, সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। পর্যাপ্ত ওয়াশরুমের পাশাপাশি তৈরি ছিল মেডিকেল ক্যাম্প, যাতে কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া যায়। ফায়ার সার্ভিসও দায়িত্ব পালন করেছে।

নিরাপত্তার দায়িত্বে ছিল পর্যাপ্ত পুলিশ, র‌্যাব, আনসার সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। মুসল্লিদের যাতায়াত সহজ করতে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়েছিল। ঈদের জামাতে অংশ নিতে এই ট্রেন দুটি কিশোরগঞ্জ-ময়মনসিংহ এবং ভৈরব-কিশোরগঞ্জ রুটে চলাচল করেছে বলেও জানান ফৌজিয়া খান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31