IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> জাতীয় >> লিড নিউজ >> যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ধূমকেতু নিউজ ডেস্ক : লন্ডনের উদ্দেশে আগামীকাল সোমবার (৯ জুন) ঢাকা ছাড়বেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১০ থেকে ১৩ জুন পর্যন্ত ৪ দিনের এই সরকারি সফরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ড. ইউনূসের প্রথম ইউরোপ সফর। সফরসূচি অনুযায়ী, ১১ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। পরদিন ১২ জুন সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সেখানেই ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

তবে সফর নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাবেক কূটনীতিক রাশেদ চৌধুরী। তিনি বলেন, “নির্বাচিত সরকার না আসা পর্যন্ত যুক্তরাজ্য হয়তো এই সফরকে গুরুত্ব দেবে না। বর্তমান সরকারকে অনেকেই বিতর্কিত হিসেবে দেখছে। সংস্কারের প্রক্রিয়া দীর্ঘ করার বদলে যদি ইউনূস সাহেব দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হতেন, তাহলে আন্তর্জাতিক মহলেও তার গ্রহণযোগ্যতা বাড়তো।”

তিনি আরও বলেন, “যুক্তরাজ্য গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। তারা চায় বাংলাদেশেও একটি নির্বাচিত সরকার গঠিত হোক। একটি কার্যকর পার্লামেন্ট এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই টেকসই সমাধান সম্ভব।”

সফরের অংশ হিসেবে অধ্যাপক ইউনূস ১২ জুন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন, যা একটি গৌরবজনক অর্জন বলে মন্তব্য করেন রাশেদ চৌধুরী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31