IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> জাতীয় >> লিড নিউজ >> দুদকের চোখে অভিযুক্ত টিউলিপ

দুদকের চোখে অভিযুক্ত টিউলিপ

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি এবং সদ্য পদত্যাগ করা সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছেন। সংস্থাটির মতে, তার বিরুদ্ধে দুর্নীতি, ফ্ল্যাট জালিয়াতি, কর ফাঁকি, অবৈধ সম্পদ অর্জনসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। চলমান মামলাগুলোর পাশাপাশি আরও একটি নতুন মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

সোমবার (১৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থার চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

তিনি বলেন, “টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তিনটি মামলায় যথেষ্ট প্রমাণ মিলেছে। বাংলাদেশি নাগরিক হিসেবে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।”

শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের হ্যাম্পস্টিড অ্যান্ড হাইগেট আসন থেকে নির্বাচিত লেবার এমপি। চলতি বছরের জানুয়ারিতে তিনি ব্রিটিশ সরকারের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। যদিও তিনি পদত্যাগের ব্যাখ্যায় ব্যক্তিগত কারণ দেখিয়েছিলেন, দুদকের চেয়ারম্যান প্রশ্ন তুলেছেন—“যদি নির্দোষ হন, তবে হঠাৎ মন্ত্রিত্ব ছাড়লেন কেন?”

তিনি আরও বলেন, “তার আইনজীবী আমাদের কাছে চিঠি দিয়ে ‘ন্যায়বিচার ও প্রমাণের’ দাবি তুলেছেন, অথচ তিনি এখনো কোনো তলবের জবাব দেননি। একজন অভিযুক্ত ব্যক্তি হয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চাওয়াও অনৈতিক।”

টিউলিপের বিরুদ্ধে গুলশানে অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণ এবং পূর্বাচলে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক। এক মামলায় বলা হয়, তিনি ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে কোনো অর্থ পরিশোধ না করেই একটি ফ্ল্যাট নিজের নামে রেজিস্ট্রি করান, যা ক্ষমতার অপব্যবহার ও ঘুষ হিসেবে বিবেচিত হয়েছে।

অপর মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ সিদ্দিকসহ ৫৩ জনের বিরুদ্ধে পূর্বাচলে বিশাল পরিসরের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। এতে আদালত গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন।

দুদক চেয়ারম্যান জানান, “টিউলিপের আয়কর রিটার্নে দেখা গেছে, এক বছরেই তার স্বর্ণের পরিমাণ ১০ ভরি থেকে বেড়ে ৩০ ভরিতে দাঁড়িয়েছে, অথচ সেই সময়ে তার উল্লেখযোগ্য কোনো আয় ছিল না। এছাড়া ২০১৩ সালে একটি মাছের খামার থেকে তিনি ৯ লাখ টাকা আয়ের তথ্য দিয়েছেন- এমন খামারের অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।”

এছাড়া কর সংক্রান্ত আরও কিছু গরমিল পাওয়া গেছে বলে জানান তিনি।

টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ নাগরিক দাবি করলেও দুদক বলছে, তিনি কাগজপত্র অনুযায়ী এখনো বাংলাদেশের নাগরিক। চেয়ারম্যান মোমেন বলেন, “কখনো ব্রিটিশ, কখনো বাংলাদেশি- এ ধরনের দ্বৈত পরিচয় গ্রহণ আইন ও নৈতিকতার পরিপন্থী।”

তিনি যোগ করেন, “যেহেতু বাংলাদেশি নাগরিক হিসেবে তিনি এসব অভিযোগের আওতায় পড়েন, তাই আমরা তাকে আইনের মুখোমুখি করতেই বাধ্য।”

জুন মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরের সময় টিউলিপ চায়ের আমন্ত্রণ জানিয়ে তার সঙ্গে সাক্ষাত চেয়েছিলেন। সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন ইউনূস। তিনি বলেন, “একজন অভিযুক্ত ব্যক্তির সঙ্গে সাক্ষাতের কোনো সুযোগ নেই।”

এদিকে টিউলিপের আইনজীবীরা অভিযোগ করেছেন, “দুদক এখনো একটি প্রামাণ্য দলিলও আমাদের হাতে দেয়নি। আমাদের কাছে মনে হচ্ছে, তার বিরুদ্ধে রাজনীতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হচ্ছে।”

তবে দুদক জানায়, “প্রমাণ ও নথির ভিত্তিতেই” তারা এগোচ্ছে এবং প্রয়োজনে সংবাদপত্রেও নোটিশ প্রকাশ করা হবে।

১৫ জুন পাঠানো সর্বশেষ তলবি নোটিশ সরাসরি টিউলিপের পাঁচটি ঢাকাস্থ ঠিকানায় এবং সংশ্লিষ্ট থানার মাধ্যমে পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো জবাব মেলেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31