ধূমকেতু নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯২ জন। এ নিয়ে চলতি বছর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ১৫৯ জনে।
সোমবার(২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ১১৭ জন,বরিশাল বিভাগের ১২৬ জন,চট্টগ্রাম বিভাগের ৮০ জন,খুলনা বিভাগের ২৫ জন, রাজশাহী বিভাগের ৪১ জন,ময়মনসিংহ এক জন ও রংপুর বিভাগের একজন রোগী রয়েছেন।
বিগত বছরগুলোর মত চলতি বছরও পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি।চলতি বছর পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার ৫৯ শতাংশ এবং নারীতে আক্রান্তের হার ৪০ শতাংশ।
উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩৪ জনের। যাদের মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী ১৭ জন।


