IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> টপ নিউজ >> আরও ভয়াবহ রূপে করোনা, মৃত্যু ১৮ লাখের ঘরে

আরও ভয়াবহ রূপে করোনা, মৃত্যু ১৮ লাখের ঘরে

ধূমকেতু নিউজ ডেস্ক : একদিন পরই করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার এক বছর পূর্ণ হচ্ছে। এরই মধ্যে ভয়াবহ তাণ্ডব চালানো প্রাণঘাতি ভাইরাসটি কেড়ে নিয়েছে বিশ্বের প্রায় ১৮ লাখ মানুষের প্রাণ। গত একদিনেই যার সংখ্যা ১৩ হাজারের বেশি। একই সাথে এখন পর্যন্ত হানা দিয়েছে সোয়া ৮ কোটি মানুষের দেহে। এছাড়া শুরুর দিকের চেয়ে বেঁচে ফেরার সংখ্যা বাড়লেও সংক্রমণের তুলনায় তা অনেকটা পিছিয়ে।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ১১ হাজার ৭১৭ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ কোটি ২৩ লাখ ৬ হাজার ৮৬৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে ১৩ হাজার ৪৫০ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ লাখ ৯৫ হাজার ২৩০ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৫ কোটি ৮৩ লাখ ২০ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৫ লাখ ২৬ হাজার রোগী।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৯ লাখ ৭৮ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৫৭৯ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ২ লাখ ৪৫ হাজারের বেশি। মৃত্যু হয়েছে এক লাখ ৪৮ হাজার ৪৭৫ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৭৫ লাখ ৬৪ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৯২ হাজার ৭১৬ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৩১ লাখ ৫ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৫৫ হাজার ৮২৭ জন।

পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২৫ লাখ ৭৪ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬৪ হাজার ৭৮ জনের।

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ২৩ লাখ ৮৩ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭১ হাজার ৫৬৭ জনের।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২১ লাখ ৭৮ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২০ হাজার ৩৮৮ জনের।

ইতালিতে এখন পর্যন্ত ২০ লাখ ৬৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৭৩ হাজার ২৯ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

এছাড়া স্পেন, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ।

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ বুধবার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১১ হাজার ২৬১ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৫৪ হাজার ৫৬৩ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৫০৯ জনের

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31